ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ম্যানইউকে ২-০ গোলে হারালো রিয়াল মাদ্রিদ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ জুলাই, ২০২৩, ০৭:০৭ পিএম

ম্যানইউকে ২-০ গোলে হারালো রিয়াল মাদ্রিদ

 ম্যানইউকে ২-০ গোলে হারালো রিয়াল মাদ্রিদ

 ইংলিশ লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের ( ম্যানইউ) বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে স্প্যানিশ লিগের দল রিয়াল মাদ্রিদ। যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতিতে টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল।

রিয়ালের হয়ে আলো ছড়িয়েছেন নতুন সাইনিং জুড বেলিংহ্যাম। বরুশিয়া ডর্টমুন্ডকে ১১৪ মিলিয়ন ডলার দিয়ে চলতি দলবদলে তাকে দলে ভেড়ায় লস ব্লাঙ্কোসরা। ইউনাইটেডের বিপক্ষে নিজের নামের প্রতি সুবিচার করেন এই ইংলিশ মিডফিল্ডার। ডিফেন্ডার আন্তোনিও রুদিগারের পাস থেকে ম্যাচের ষষ্ঠ মিনিটেই দলকে এগিয়ে দেন তিনি। এরপর অনেকটা সময় রাজত্ব করেন মিডফিল্ডে।

ম্যাচের ৮৯ মিনিটে অসাধারণ এক বাইসাইকেল কিকে দ্বিতীয় গোলটি করেন হোসেলু। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি