ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

প্যারিস অলিম্পিকে আমন্ত্রণ পায়নি বেলারুশ ও রাশিয়া


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ জুলাই, ২০২৩, ০৭:০৭ পিএম

প্যারিস অলিম্পিকে আমন্ত্রণ পায়নি বেলারুশ ও রাশিয়া

 প্যারিস অলিম্পিকে আমন্ত্রণ পায়নি বেলারুশ ও রাশিয়া

আগামী বছরের জুলাইয়ে শুরু হবে প্যারিস অলিম্পিক। তার ঠিক এক বছর আগে আনুষ্ঠানিকভাবে সদস্য দেশগুলোকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। ২০৩টি দেশকে আমন্ত্রণপত্র পাঠানো হলেও রাশিয়া ও বেলারুশকে চিঠি পাঠায়নি আইওসি।

জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেই আইওসি জানিয়েছিল, রাশিয়া ও বেলারুশকে প্যারিস অলিম্পিকে ডাকা হবে না। দেশ দুইটি অংশ নিতে না পারলেও তাদের ক্রীড়াবিদদের জন্য অলিম্পিকের দরজা খোলা রাখা হয়েছে। রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদেরা অলিম্পিক পতাকার অধীনে খেলতে পারবেন।

প্যারিস অলিম্পিক নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও বলেন, ফ্রান্স প্রস্তুত, নিশ্চিতভাবে নির্ধারিত সময়েও প্রস্তুত থাকবে। আমাদের এখন প্রচুর প্রস্তুতি আর প্রচুর কাজ। যেকোনো পরিস্থিতির জন্য সর্বোচ্চ পেশাদারির সঙ্গে আমরা প্রস্তুত থাকব।

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান বিস্ময়কর ও মনোমুগ্ধকর হবে উল্লেখ করে ফ্রান্সের প্রেসিডেন্ট আরও বলেন, এটা ফ্রান্স, যেটি নিজের জন্য গর্বিত। এই ফ্রান্স জ্বলজ্বল করে। এই ফ্রান্স বিশ্বকে স্বাগত জানায়। ফ্রান্স খুব বড় কিছু করতে পারার সক্ষমতা এবং ক্রীড়াবিদদের নিয়ে বিস্ময়কর ও মনোমুগ্ধকর উদ্বোধনী অনুষ্ঠান দেখাবে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি