ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

এশিয়াড ফুটবলে কঠিন গ্রুপে সাবিনা ও জামালরা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ জুলাই, ২০২৩, ০৭:০৭ পিএম

এশিয়াড ফুটবলে কঠিন গ্রুপে সাবিনা ও জামালরা

 এশিয়াড ফুটবলে কঠিন গ্রুপে সাবিনা ও জামালরা

বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের ড্রয়ের পর বৃহস্পতিবার একই দিন অনুষ্ঠিত হয়েছে এশিয়ান গেমসের ফুটবলের ড্র। এই ড্রয়ে বাংলাদেশ নারী ফুটবল দল জাপান এবং পুরুষ ফুটবল দল চীনের গ্রুপে পড়েছেন।

এশিয়ান গেমসের ফুটবলে বাংলাদেশ নারী দল এবারই প্রথম অংশগ্রহণ করছে। ডি গ্রুপে সাবিনাদের প্রতিপক্ষ জাপান, ভিয়েতনাম ও নেপাল। এই তিন প্রতিপক্ষের মধ্যে নেপালের বিপক্ষে দুই সপ্তাহ আগেই খেলেছেন সাবিনারা।  

অন্য দিকে এশিয়ান গেমসের পুরুষ ফুটবলে বাংলাদেশ পড়েছে এ গ্রুপে। স্বাগতিক চীনের সঙ্গে অন্য প্রতিপক্ষ মায়ানমার ও ভারত। এশিয়ান গেমসের পুরুষ ফুটবলে বাংলাদেশ গত এশিয়ান গেমসে দ্বিতীয় রাউন্ডে খেলেছিল। যেটা এশিয়ান গেমসের ফুটবলে বাংলাদেশের ইতিহাস। এবার এশিয়ান গেমসের ফুটবলে জামালরা পূর্ণ শক্তি দল নিয়ে যেতে পারছে না। এশিয়ান গেমসের সময় এএফসি কাপ/চ্যাম্পিয়ন্স লিগের জন্য বসুন্ধরা কিংস খেলোয়াড় ছাড়ছে না। বাংলাদেশের মতো একই সমস্যায় পড়ছে অন্য দেশগুলোও।

এশিয়ান গেমসের ফুটবলে পুরুষ ইভেন্টে অংশগ্রহন করবে মূলত অনুর্ধ্ব-২৩ দল। ২৩ বছর বয়সী ফুটবলারদের সঙ্গে তিন জন সিনিয়র ফুটবলাররা অংশগ্রহণ করেন। মহিলা ফুটবল দলে অবশ্য পূর্ণাঙ্গ সিনিয়র দলই অংশগ্রহণ করে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি