ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ক্রিকেটে উন্নতি করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে আগ্রহী সৌদি আরব


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ জুলাই, ২০২৩, ০৭:০৭ পিএম

ক্রিকেটে উন্নতি করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে আগ্রহী সৌদি আরব

 ক্রিকেটে উন্নতি করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে আগ্রহী সৌদি আরব

 বুধবার (২৭ জুলাই) রিয়াদে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে এক বৈঠকে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।
প্রিন্স সৌদ বিন মিশালের আগ্রহের প্রেক্ষিতে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জানান, বাংলাদেশে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় খেলা এবং এ খেলায় বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও কারিগরি সক্ষমতা রয়েছে।

বাংলাদেশের টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতার কথা ও সফলতার বিষয় উল্লেখ করে আন্তরিক সহযোগিতার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানান রাষ্ট্রদূত।

বৈঠকে প্রিন্স মিশাল সৌদি আরবে ক্রিকেটকে এগিয়ে নিতে তার বিভিন্ন মেয়াদি পরিকল্পনার কথা ব্যক্ত করেন। এগুলো বাস্তবায়নে বাংলাদেশ কীভাবে সৌদি আরবকে সহযোগিতা করতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য সৌদি ক্রিকেট ফেডারেশনকে বাংলাদেশ সফর ও সরেজমিনে ক্রিকেটীয় পরিবেশ, প্রশিক্ষণ, ক্রিকেট গ্রাউন্ড পরিদর্শনের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত।

ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে ক্রিকেট বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সৌদি ক্রিকেট ফেডারেশনের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দেন রাষ্ট্রদূত। এসময় রাষ্ট্রদূত ক্রিকেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কথা তুলে ধরেন।

বৈঠকে সৌদি ক্রিকেট ফেডারেশন সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের নিয়ে বিভিন্ন ক্রিকেট ইভেন্ট আয়োজন করার আগ্রহ প্রকাশ করে। এ ছাড়া সৌদি আরবের বাংলাদেশ কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ, টেলেন্ট হান্ট, ক্রিকেট প্রতিযোগিতাসহ নানা বিষয় আয়োজনের বিষয় উল্লেখ করে সৌদি ক্রিকেট ফেডারেশন। বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসে সৌদি আরবে ক্রিকেট ইভেন্ট আয়োজনে সহযোগিতার কথা উল্লেখ করে ফেডারেশন।

এ সময় সৌদি ক্রিকেট ফেডারেশনের ভাইস চেয়ারম্যান নাওয়াফ ময়েদ আল ওতাইবি, প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক সাজ্ঞা উপস্থিত ছিলেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি