ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ফুটবলকে বিদায় জানালেন স্প্যানিশ ফুটবলার ডেভিড সিলভা


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ২৮ জুলাই, ২০২৩, ০৭:০৭ পিএম

ফুটবলকে বিদায় জানালেন স্প্যানিশ ফুটবলার ডেভিড সিলভা

ফুটবলকে বিদায় জানালেন স্প্যানিশ ফুটবলার ডেভিড সিলভা

ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার এবং ম্যানচেস্টার সিটির সাবেক মিডফিল্ডার ডেভিড সিলভা। গত সপ্তাহে হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়ার পর অবসরের ঘোষণা দেন এই স্প্যানিশ প্লে মেকার। 

সমাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় রিয়াল সোসিয়েদাদের ৩৭ বছর বয়সী এই তারকা বলেন, এই দিনটি আমার জন্য খুবই দুঃখের দিন। আমাকে বিদায় জানাতে হচ্ছে খেলাটিকে, যেটির জন্য আমি আমার পুরো জীবনটাকেই উৎসর্গ করেছি। সতীর্থদের উদ্দেশ্যে বলতে হচ্ছে বিদায়, যারা আমার কাছে নিজের পরিবারের মতো ছিল। আমি তোমাদের খুবই মিস করব।

২০১০ সালে ভ্যালেন্সিয়া থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার পর ক্লাবটিতে পুরো এক যুগ কাটিয়েছেন সিলভা। এই সময় প্রিমিয়ার লিগের চারটি শিরোপাও জয় করেছেন তিনি। ২০২০ সালে সিটি ছাড়ার পর রিয়াল সোসিয়েদাদে যোগ দেন তিনি। যেখানে চতুর্থ স্প্যানিশ মৌসুম শুরুর কথা ছিল সিলভার। 

ইতোমধ্যে দেশের হয়ে ১২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই স্প্যানিশ তারকা। ২০১০ সালে দেশের হয়ে বিশ্বকাপের শিরোপা জয় করা সিলভা জিতেছেন ২০০৮ ও ২০১২ সালের ইউরোপীয় চ্যাম্পিয়ন শিরোপাও।

এদিকে, রিয়াল সোসিয়েদাদ এক বিবৃতিতে সিলভার প্রশংসা করে তাকে কিংবদন্তি এবং ইতিহাসের সেরা মেধাবীদের একজন হিসেবে উল্লেখ করেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি