এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৩, ০১:০৭ পিএম
উপসাগরীয় দেশগুলোতে কাজ করে ৯০ লাখ ভারতীয়
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে বিশ্বের ২১০টি দেশে এক কোটি ৩ লাখ ৪০ হাজার ভারতীয় কাজ করছে। এ মধ্যে কেবল সৌদি আরবে কাজ করে ২৫ লাখ ৯০ হাজার। আর সংযুক্ত আরব আমিরাতে ৩৪ লাখ ১০ হাজার। ১৯৭০ দশকে তেল আবিষ্কারের পর ভারতীয়রা কাজের সন্ধানে ব্যাপকহারে আরব দেশগুলোতে যাওয়া শুরু করে।
বৃটিশ শাসনামল থেকেও ভারতীয়রা আরব ভূখন্ডে কাজের জন্য যেতেন। ওয়েল বুম তা ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে।
উপসাগরীয় অপর দেশ কুয়েতে ১০ লাখ ২০ হাজার, কাতারে ৭ ৩৪ হাজার, লাখ, ওমানে ৭ লাখ এবং বাহরাইনে ৩ লাখ ২০ হাজার ভারতীয় কাজ করেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে ১২ লাখ ৮০ হাজার এবং যুক্তরাজ্যে ৩ লাখ ৫০ হাজার ভারতীয় কাজ করেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি