এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৩, ০১:০৭ পিএম
কলম্বোয় ম্যাক্রো: ভারত-প্রশান্ত মহাসাগর নিয়ে আলোচনা
শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমামুয়েল ম্যাঁক্রো শনিবার কলম্বোয় বৈঠকে মিলিত হন। শ্রীলংকা ও ফ্রান্স উভয় দেশের একই লক্ষ্য, তাহল : উন্মুক্ত, অন্তর্ভুক্তিমুলক ও সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগর।
শ্রীলংকায় ম্যাঁক্রোর এ সফর হল কোন ফরাসী নেতার দেশটিতে প্রথম সফর। ফ্রান্স হচ্ছে ভারত মহাসাগরীয় দ্বীপ দেশ শ্রীলংকার চতুর্থ বৃহত্তম ঋণদাতা দেশ। বৈঠককালে ম্যাঁক্রো শ্রীলংকার ঋণ পুণর্গঠন ও অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি প্রদান করেন।
শ্রীলংকার প্রেসিডেন্ট বিক্রমসিংহের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বিশেষ করে জলবায়ু সংকট, আন্তর্জাতিক ঋণ পুণগর্ঠন এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন সমস্যা নিরসনসহ আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনের জন্য ফ্রান্সের প্রশংসা করেন।
শুক্রবার রাতে ম্যাঁক্রো শ্রীলংকা পৌঁছেন। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫তম বার্ষিকী উপলক্ষে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সফরের অংশ হিসেবে ফরাসী নেতা কলম্বো সফর করেন।
এদিকে জাপান ঋণ পুণর্গঠন ত্বরান্বিত করার জন্য শ্রীলংকার ওপর চাপ প্রদান করছে। টোাকিও হল দেশটির সবচেয়ে বড় ঋণদাতা দেশ। শ্রীলংকার মোট দ্বিপাক্ষিক ঋণের ৫২ শতাংশই চীনের কাছ থেকে গ্রহণ করা হয়েছে। এর জাপান ও ভারত হল দেশটির বড় দুই ঋণদাতা দেশ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি