এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৩, ০১:০৭ পিএম
ঝাড়খন্ডে তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু
ভারতের ঝাড়খন্ড রাজ্যের ইস্পাত নগরী বোখারোয় তাজিয়া মিছিলে এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ জন। আহতদের অবস্থা গুরুতর। সূত্র: ইন্ডিযান এক্সপ্রেস
শনিবার (৩০ জুলাই) সকালে ঝাড়খন্ডের রাজধানী রাঁচি থেকে ৮০ কিলোমিটার দূরে পেতাওয়ার থানার খেটগো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিছিলে থাকা লোহার একটি দণ্ডের সঙ্গে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।
রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিহত প্রতিটি পরিবারকে তিন লাখ রুপি আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি