ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতে স্ত্রী হাতে নিহত (!) স্বামীর সশরীরে ফিরে আসার চাঞ্চল্যকর ঘটনা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩১ জুলাই, ২০২৩, ০৩:০৭ পিএম

ভারতে স্ত্রী হাতে নিহত (!) স্বামীর সশরীরে ফিরে আসার চাঞ্চল্যকর ঘটনা

 ভারতে স্ত্রী হাতে নিহত (!) স্বামীর সশরীরে ফিরে আসার চাঞ্চল্যকর ঘটনা

দুই বছর ধরে নিখোঁজ ছিলেন নওশাদ। তাকে খুঁজছিল পুলিশ। শেষদফা জিঙ্গাসাবাদ করতে পুলিশ সদস্যরা হাজির হন নওশাদের স্ত্রী আফসানার কাছে। জিজ্ঞাসাবাদে পুলিশের নির্যাতনের মুখে স্বামীকে হত্যার স্বীকারুক্তি দিতে বাধ্য হন তিনি। এর মাত্র দুই দিন পর সবাইকে অবাক করে দিয়ে নওশাদ সশরীরে হাজির হন। এ ঘটনা দারুণ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যের পাঠানামথিট্টা জেলায়। নওশাদ নিখোঁজ ছিলেন ২০২১ সাল থেকে। এরপর তার মা-বাবা পুলিশের কাছে অভিযোগ করেন। সে সময় অবশ্য তার স্ত্রী আফসানা পুলিশকে জানিয়েছিলেন, স্বামী নিখোঁজের বিষয়ে তিনি কিছুই জানেন না।

গত সপ্তাহে আবার আফসানার কাছে যায় পুলিশ। এবার তিনি প্রথমে বলেন, সম্প্রতি তিনি নওশাদকে দেখেছেন। পরে জেরার সময় নির্যাতনের মুখে তিনি বলেন যে, বন্ধুদের নিয়ে স্বামীকে হত্যা করেছেন। তার মরদেহ তাদের ভাড়া করা বাড়ির আঙিনায় পুঁতে রেখেছেন। আফসানার দেখানো পাঁচ স্থানে মাটি খোঁড়া হয়। তবে মরদেহ পাওয়া যায়নি। স্ত্রীর এ স্বীকারোক্তির বরাত দিয়ে নওশাদের ‘হত্যার’ খবর প্রকাশিত হয় স্থানীয় গণমাধ্যমে। খবরে তার ছবিও ছাপা হয়। সেই খবর চোখে পড়ে নওশাদেরও।

জিঙ্গাসাবাদের পর আফসানাকে বিচারবিভাগীয় হেফাজতে দেওয়া হয়। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি বলেন যে, নওশাদ মদ্যপ অবস্থায় তাকে প্রায় প্রহার করতো। একদিন ভোরে সে হঠাৎ বাড়ি ছেড়ে চলে যায়। কেন তা তিনি জানেন না।

খবরে বলা হয়েছে, ইদুক্কির থোদুপুজার পুলিশ জানাতে পারে যে, নওশাদের মতো এক ব্যক্তিকে সেখানে দেখা গেছে। পুলিশ সদস্য জাইমান সেখানে যেয়ে নওশাদতে সনাক্ত করেন। তারা তাকে পাঠানামথিট্টা নিয়ে আসেন তার পিতামাতার কাছে ফিরে যাওয়ার ব্যবস্থা করে। পালিয়ে যাওয়ার পর রাজ্যের ইদুক্কি জেলায় একটি চাকরি শুরু করেন নওশাদ।  

আসলে কী হয়েছিল নওশাদের, তা গণমাধ্যমের কাছে তিনি দাবি করেছেন যে স্ত্রী আফসানার সঙ্গে তার ঝগড়া হয়। এরপর স্ত্রী তার পরিচিত কয়েকজনকে নিয়ে তার ওপর হামলা করে। এতে অচেতন হয়ে পড়েন তিনি। জ্ঞান ফিরলে দেখতে পান, বাড়িতে একা পড়ে আছেন। এতে ভয় পেয়ে যান। ভয় হয়, স্ত্রী ও তার বন্ধুরা ফিরে এসে তাকে হত্যা করতে পারে। তখন সেখান থেকে পালিয়ে যান। এখন তিনি তার কর্মস্থলে ফিরতে চান বলে জানান নওশাদ।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি