ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নভেম্বরে না হলে ২ বছর পিছিয়ে যেতে পারে পাকিস্তানের নির্বাচন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩১ জুলাই, ২০২৩, ০৭:০৭ পিএম

নভেম্বরে না হলে ২ বছর পিছিয়ে যেতে পারে পাকিস্তানের নির্বাচন

 নভেম্বরে না হলে ২ বছর পিছিয়ে যেতে পারে পাকিস্তানের নির্বাচন

পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ জাতীয় নির্বাচনের বিষয়ে  এ আশঙ্কা প্রকাশ করে উল্লিখিত মন্তব্য করেছেন বলে জানিয়েছে দি নিউজ।

নির্বাচন নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগামী তিন মাসের মধ্যে অর্থাৎ এ বছরের নভেম্বর মাসে যদি নির্বাচন না হয়, তাহলে তা দুই বছর বিলম্বিত হবে।

এই প্রবীণ রাজনীতিবিদ জোর দিয়ে বলেন, নভেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বাধাগ্রস্ত হবে। তিনি বলেন, জাতীয়ভাবে আর্থিক স্থিতিশীলতা অর্জন না করা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

রিয়াজের দৃষ্টিতে, গণতান্ত্রিক প্রয়োজনীয়তা মেনে চলার জন্য সময়মত নির্বাচনের প্রয়োজন, সেটা তিনি সমর্থন করেন। তবে তিনি দেশের অর্থনীতির বিদ্যমান অবস্থাকে গুরুতর ও বিপজ্জনক আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

রাজনীতিবিদরা নির্বাচনের আগে দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি চান। তিনি অতীতে ঘন ঘন নির্বাচনের ইতিহাস স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এই ধরনের নির্বাচনি প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আশা করেন।

রাজা রিয়াজ বলেন, তিনি বা বিরোধী দল অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে অর্থমন্ত্রী ইসহাক দরের নামকে সমর্থন করতে পারেন না। তবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তিনি -  উভয়েই আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন।  তিনি বলেন, ‘শেহবাজ শরীফের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমরা যে কেউ একজনের ব্যাপারে একমত হতে পারব।’

দলের প্রধান ইমরান খানের প্রতি পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশির আনুগত্য সম্পর্কে কথা বলতে গিয়ে রিয়াজ বলেন, যারা ইমরান খানের সঙ্গে আন্তরিক ছিল তারা হয় জেলে নয় পালিয়ে গেছে। আর যারা এখনও তার সঙ্গে দাঁড়িয়ে আছে তারা আন্তরিক নয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি