ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতে পুলিশের অপেশাদারিত্ব আচরণে থানাতেই বিষপান বাবার, অভিযোগ মেয়ে অপহরণ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০১ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম

ভারতে পুলিশের অপেশাদারিত্ব আচরণে থানাতেই বিষপান বাবার, অভিযোগ মেয়ে অপহরণ

 ভারতে পুলিশের অপেশাদারিত্ব আচরণে থানাতেই বিষপান বাবার, অভিযোগ মেয়ে অপহরণ

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রার। সেখানকার শিখরানা খর্দ গ্রামের ছররা থানা এলাকার বাসিন্দা ভুরা সিং (বয়স ৪০)। তিনি পুলিশের কাছে তার কনিষ্ঠা কন্যার অপহরণের অভিযোগ জানিয়েছিলেন গত ১৯ জুলাই। রোববার সেই অভিযোগের সাত দিন পেরিয়ে যাওয়ার পরেও পুলিশ কোনও পদক্ষেপ না নেয়ায় তিনি থানায় গিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তারপর থানার ভিতরেই বিষ পান করেন ভুরা সিং।

ভুরার পরিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছে, গত ১৯ জুলাই স্কুলে যাওয়ার পথে ১৪ বছরের কন্যাকে তুলে নিয়ে যায় একই গ্রামেরই বাসিন্দা ১৮ বছরের পুষ্পেন্দ্র সিং। এর আগে গত ফেব্রুয়ারিতে ওই কিশোরীর বোনকেও শারীরিকভাবে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ পরিবারের। কিন্তু পুলিশকে সেই কথা জানানোর পরেও তারা কোনও পদক্ষেপ নেয়নি। সেই রাগেই থানায় গিয়ে বিষ পান করেন দুই কন্যার বাবা ভুরা। রোববার ওই ঘটনার পর ভুরাকে থানা থেকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তার।

অন্যদিকে, আগ্রার পুলিশ সুপার (গ্রামীণ) পলাশ বনশল জানিয়েছেন, তারা এই অপহরণের ঘটনায় পুষ্পেন্দ্র-সহ আরও একজনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছেন। তাদের বিরুদ্ধে অপহরণ এবং জোর করে বিয়ে চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। আদালতে পেশ করে জেলেও পাঠানো হয়েছে তাদের। তবে প্রতিবেদনের কোথাও মেয়েটিকে উদ্ধার পাওয়ার কথা উল্লেখ করে নাই । সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি