ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

স্থল সীমান্ত দিয়ে ত্রিপুরা ঢুকতে বাংলাদেশি নাগরিকদের ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০১ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

স্থল সীমান্ত দিয়ে ত্রিপুরা ঢুকতে বাংলাদেশি নাগরিকদের ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক

 স্থল সীমান্ত দিয়ে ত্রিপুরা ঢুকতে বাংলাদেশি নাগরিকদের ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক

 ভারতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় ত্রিপুরা রাজ্যে ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এর পরপরই গত সোমবার সকাল থেকে স্থল সীমান্তগুলোতে বাংলাদেশি নাগরিকদের জন্য ডেঙ্গু পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়।

ত্রিপুরা রাজ্যের ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিনের কর্মকর্তা ড. সুপ্রিয় মল্লিক জানান, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট প্রক্রিয়ার মাধ্যমে কোনো ব্যক্তির শরীরে সামান্যতম ডেঙ্গুর লক্ষণ থাকলেও তা ধরা পড়বে। যদিও এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি পর্যটকের শরীরে ডেঙ্গুর লক্ষণ পাওয়া যায়নি বলেই জানান তিনি।

এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অভিযোগ করে বলেন, বাংলাদেশ থেকেই তার রাজ্যে ডেঙ্গু ছড়াচ্ছে। সেক্ষেত্রে ডেঙ্গু আটকাতে সীমান্তে ভারতে আগত বাংলাদেশি পর্যটকদের প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষার দাবিও তুলেন তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি