এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম
১৩৬ ধর্ষণে দোষী সাব্যস্ত অস্ট্রেলিয়ার সাবেক শিশু পরিচর্যা কর্মী
অস্ট্রেলিয়ার একজন শিশু পরিচর্যা কেন্দ্রের কর্মী ৯১টি শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। বলা হচ্ছে, দেশটির ইতিহাসে এটি সবচেয়ে মারাত্মক শিশু যৌন নির্যাতনের ঘটনা।
৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে ১৬২৩টি আলাদা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ধর্ষণের অভিযোগ রয়েছে ১৩৬টি। এছাড়া ১১০টি অভিযোগ আছে ১০ বছরের কম বয়সী শিশুদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের ১১০টি অভিযোগ।
এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, ২০০৭-২০২২ সালের মধ্যে এই অপরাধ সংগঠিত হয়েছে সিডনি, ব্রিজবেনের ১২টি আলাদা চাইল্ড কেয়ারে।
এদিকে নিজের সব হেনস্তার রেকর্ড নিজেই লিপিবদ্ধ করেছেন ওই অভিযুক্ত। ওই অভিযুক্তকে ২০২২ সালে গ্রেপ্তার করেছিল পুলিশ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি