ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ম্যারাডোনার শেষ বিশ্বকাপ খেলা জার্সি এবার মেসির গায়ে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০২ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম

ম্যারাডোনার শেষ বিশ্বকাপ খেলা জার্সি এবার মেসির গায়ে

 ম্যারাডোনার শেষ বিশ্বকাপ খেলা জার্সি এবার মেসির গায়ে

ম্যারাডোনা আমাদের দেখছেন। আমি নিশ্চিত, তিনি ভীষণ খুশি বিশ্বকাপ আমাদের হাতে দেখে। কাতার বিশ্বকাপ জিতে বলেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরখ্যাত ম্যারাডোনার ভক্ত তিনিও। তার অকালপ্রয়াণের পর ২০২০ সালের নভেম্বরে মেসি সম্মান জানিয়েছিলেন অভিনবভাবে।

লা লিগায় ওসাসুনার বিপক্ষে জার্সির নিচে পরে এসেছিলেন ১৯৯৩-৯৪ মৌসুমে নিউওয়েলসে পরা ম্যারাডোনার জার্সির রেপ্লিকা। গোলের পর উদযাপন করেন সেই জার্সি প্রদর্শন করে। এবার ম্যারাডোনার ১৯৯৪ বিশ্বকাপের জার্সি পরে কি ২০২৬ বিশ্বকাপ খেলার ইঙ্গিত দিলেন মেসি? নিজের ইনস্টাগ্রামে ’৯৪ বিশ্বকাপে ম্যারাডোনার জার্সি গায়ে জড়িয়ে একটি ছবি পোস্ট করেছেন মেসি। (সেটা ম্যারাডোনার পরা নাকি রেপ্লিকা, তা নিশ্চিত হওয়া যায়নি) এই জার্সিতে গ্রিসের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে নিজের শেষ গোলটা করেছিলেন ম্যারাডোনা।

এরপর ডোপিংয়ের অভিযোগে বিশ্বকাপ থেকে দেশে ফেরত পাঠানো হয় এই কিংবদন্তিকে। হঠাৎ সেই জার্সির রেপ্লিকায় কী বোঝাতে চাইছেন মেসি?

স্প্যানিশ দৈনিক মার্কা লিখেছে, পরের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র। ম্যারাডোনা নিজের শেষ বিশ্বকাপ খেলেছেন যুক্তরাষ্ট্রে। মেসি এখন সেখানকার ঘরোয়া লিগেই খেলছেন।

ফর্মেও আছেন। তাই যুক্তরাষ্ট্রে শেষ বিশ্বকাপ খেলার ইঙ্গিত কি দিলেন মেসি?’ এর আগে অনেকবার মেসি জানিয়েছেন, শেষ বিশ্বকাপ খেলে ফেলেছি কাতারে। মনে হয় না আরেকটা বিশ্বকাপ খেলব। দেখা যাক, ২০২৬ পর্যন্ত কী পর্যায়ে থাকি। যুক্তরাষ্ট্রে প্রথম দুই ম্যাচে মেসি যেমন ছন্দে ছিলেন, তাতে আশাবাদী হতেই পারে ভক্তরা।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি