ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চিকিৎসার জন্য সাইফউদ্দিনকে কাতার পাঠাচ্ছে বিসিবি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০২ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

চিকিৎসার জন্য সাইফউদ্দিনকে কাতার পাঠাচ্ছে বিসিবি

 চিকিৎসার জন্য সাইফউদ্দিনকে কাতার পাঠাচ্ছে বিসিবি

 বাংলাদেশের ক্রিকেটে পেস অলরাউন্ডার হিসেবে অল্প সময়েই সুনাম কুড়িয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু ইনজুরি বারবার তাকে ছিটকে দিয়েছে ট্র্যাকের বাইরে। ইনজুরি কাটিয়ে ফিরে এসে যখনই ফেরেন ফর্মে, ঠিক তখনই ইনজুরিতে পড়ে ছিটকে যান লম্বা সময়ের জন্য। ইনজুরি আর সাইফউদ্দিন যেন একে অপরের সমার্থক শব্দ।

বারবার ফিরে আসা ইনজুরি থেকে পরিত্রাণ পেতে টাইগার এই পেস অলরাউন্ডারকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি সপ্তাহেই ডানহাতি এই অলরাউন্ডারকে কাতার পাঠাচ্ছে ক্রিকেট বোর্ড। বুধবার বোর্ডের চিকিৎসক মঞ্জুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মঞ্জুর বলেন, এই মুহূর্তে তার (সাইফউদ্দিন) তো কোনো ইনজুরি নেই। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও খেলছে। তবে ওনার ব্যাক একটা ইনজুরি আছে, যার কারণে মাঠে অন এবং অফ থাকে। সে কারণে ভালো একজন স্পাইন বিশেষজ্ঞ দেখানো হবে সাইফউদ্দিনকে। সেই হিসেবে আগামী ৫ আগস্ট কাতারে যাচ্ছে সে। সেখানেই তার পরবর্তী চিকিৎসা হবে।

লাল-সবুজ জার্সিতে সাইফউদ্দিনকে সবশেষ মাঠে দেখা গিয়েছিল গত বছরের অক্টোবরে। জাতীয় দলে ইনজুরির কারণে না খেললেও ঘরোয়া লিগে ঠিকই খেলেছেন তিনি।

lসবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর হয়ে ১২ ম্যাচ খেলেছেন ডানহাতি এই অলরাউন্ডার। টুর্নামেন্টে বল হাতে ১৯ উইকেট এবং আর ব্যাট হাতে করেছেন ১১২ রান।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি