ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ফুটবলকে বিদায় জানালেন ইতালিয়ান গোলরক্ষক বুফন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০২ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

ফুটবলকে বিদায় জানালেন ইতালিয়ান গোলরক্ষক বুফন

 ফুটবলকে বিদায় জানালেন ইতালিয়ান গোলরক্ষক বুফন

অবশেষে গ্লাভসজোড়া খুলে রাখার সিদ্ধান্ত নিলেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ৪৫ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় বলেছেন তিনি। ২৮ বছরের ক্যারিয়ার শেষে নিজের শৈশবের ক্লাব পার্মার জার্সিতেই শেষ ম্যাচ খেলেছেন তিনি।

ইতোমধ্যেই বুফন তার বর্তমান ক্লাব পারমাকে তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তার এই সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করে চুক্তি বাতিলের সকল প্রস্তুতি সম্পন্নও করে ফেলেছে ক্লাব কর্তৃপক্ষ।

১৯৯৫ সালে পারমার সঙ্গে চুক্তি করে প্রথম সারির ফুটবল ক্যারিয়ার শুরু করেন বুফন। ২০০১ পর্যন্ত সেখানেই ছিলেন তিনি।

এরপর ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত জুভেন্টাসের জার্সি গায়ে মাতিয়েছেন তিনি। ২০১৮-১৯ মৌসুমে খেলেন পিএসজিতে। এরপর ২০১৯ মৌসুমে ফেরেন জুভেন্টাসে। যদিও বেশিরভাগ ম্যাচেই তাকে বসে থাকতে হয়েছিল সাইড বেঞ্চে।

২০২১ সালের তিনি সিদ্ধান্ত নেন ফের ফিরবেন পারমায়। সেখান থেকেই ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন কিংবদন্তি এই গোলরক্ষক। অবসরের সময় তার সঙ্গী ২০০৬ বিশ্বকাপ জেতার সুখস্মৃতি। সেই সঙ্গে আক্ষেপ হিসেবে তিনি নিয়ে যাচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগ ছুঁতে না পারার কষ্ট। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি