ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইউক্রেনের ওডেসায় রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, বন্দর স্থাপনা ক্ষতিগ্রস্ত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০২ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

ইউক্রেনের ওডেসায় রাশিয়ার ব্যাপক ড্রোন  হামলা, বন্দর স্থাপনা ক্ষতিগ্রস্ত

 ইউক্রেনের ওডেসায় রাশিয়ার ব্যাপক ড্রোন  হামলা, বন্দর স্থাপনা ক্ষতিগ্রস্ত

ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওডেসায় গুরুত্বপূর্ণ অবকোঠামোয় বুধবার ড্রোন আক্রমণ চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, একটি ড্রোন শিল্প স্থাপনায় আঘাত হানে। ইউক্রেনীয় বিমান বাহিনী দাবি করেছে, রাতব্যাপি রুশ আক্রমণকালে তাদের বিমান বিধ্বংসী ইউনিটগুলো ওডেসায় ২৩টি ড্রোন ভূপাতিত করেছে। তবে এটাও স্বীকার করেছে, কয়েকটি রুশ ড্রোন ওডেসার বন্দর স্থাপনায় আঘাত হেনেছে। এ সবগুলো ড্রোনই হচ্ছে ইরানের শাহেদ-১৩৬/১৩১।

বুধবার এক টেলিগ্রাম বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘রুশ সন্ত্রাসীরা আবারো বন্দর, শস্য ভান্ডার ও বিশ্ব খাদ্য নিরাপত্তায় আক্রমণ চালিয়েছে। বিশ্বকে অবশ্যই প্রতিক্রিয়া দেখানো উচিত’।

বুধবার ইউক্রেনীয় বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিমান বিধ্বংসী ইউনিটগুলো কিয়েভ ও ওডেসা অঞ্চলে আক্রমণকারী অধিকাংশ শাহেদ ড্রোনকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে তবে দুর্ভাগ্যজনকভাবে কয়েকটি ড্রোন লক্ষ্যবস্ততে আঘাত হানতে সক্ষম হয়েছে।

আঞ্চলিক প্রধান ওলেহ কিপার জানান, বুধবার একটি শস্য সংরক্ষণ গুদাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার কিছুক্ষণ আগেই ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রুশ ড্রোনগুলো দানিওব নদীর গুরুত্বপূর্ণ বন্দর ইজমাইলের দিকে যাচ্ছিল। এর কিছুক্ষণ পরই আঘাত হানে।

কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি থেকে গত মাসে রাশিয়া সরে যাওয়ার পর ওডেসা বন্দরে হামলা জোরদার করেছে। বিশেষ করে ইউক্রেনের শস্য গুদামগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করছে তারা।

আগের দিন মঙ্গল মস্কোর বহুতল ভবনে ড্রোন হামলার ঘটনা ঘটে। এ হামলায় কিয়েভকে দায়ী করলেও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি জেলেনস্কির প্রশাসন। তবে রোববারের হামলার প্রেসিডেন্ট জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যুদ্ধ এখন রাশিয়ার দিকে ফিরে যাচ্ছে।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি