ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সুইডেনে বাক স্বাধীনতা আইন পরিবর্তন হচ্ছে না: সুইডিস প্রধানমন্ত্রী


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০২ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

সুইডেনে বাক স্বাধীনতা আইন পরিবর্তন হচ্ছে না: সুইডিস প্রধানমন্ত্রী

 সুইডেনে বাক স্বাধীনতা আইন পরিবর্তন হচ্ছে না: সুইডিস প্রধানমন্ত্রী

সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, পবিত্র কুরআন পোড়ানোর ঘটনাসহ আরো বেশ কিছু ধর্ম অবমাননার যে ঘটনা ঘটেছে তাতে তার দেশের বাক স্বাধীনতা আইন পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। তিনি মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমরা সুইডেনের জনগণের বাক স্বাধীনতার পক্ষে। তবে তিনি দেশটির জনগণকে বাক স্বাধীনতার বিধানকে দায়িত্বশীলতা এবং সম্মানের সাথে ব্যবহারের আহ্বান জানান।

ক্রিস্টারসন বলেন, ‘সুইডেনের মতো মুক্ত দেশে আপনাদের বিরাট স্বাধীনতা রয়েছে। তবে এত বিশাল স্বাধীনতার কারণে বড় দায়িত্বশীলতাও কাঁধে পড়ে। আইনগত সবকিছুই সঠিক নয়। হয়তো অনেক কাজই আইনানুগ হয় কিন্তু তা ভয়াবহ হতে পারে। আমরা বিভিন্ন দেশ এবং জাতির মধ্যে সম্মানজনক একটা জায়গা তৈরির চেষ্টা করছি।’

সুইডেনের প্রধানমন্ত্রী বলেন, যদি জাতীয় নিরাপত্তা সুস্পষ্টভাবে হুমকির মুখে পড়ে তাহলে তার সরকার পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানোর বিষয়টি ঠেকানোর জন্য পুলিশকে অনুমতি দেবে।

গত কয়েক মাস ধরে সুইডেনে দফায় দফায় পবিত্র কুরআনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এর বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় বয়ে গেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ বেশ কয়েকটি দেশ সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করেছে অথবা বহিষ্কার করেছে। এছাড়া, জেদ্দাভিত্তিক ৫৭ জাতির ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি জরুরি বৈঠক করে পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। কুরআন পোড়ানোর সাথে জড়িতদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ায় এই সংস্থাটি সুইডিশ সরকারের প্রতি হতাশা জানিয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি