ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ফ্রান্সে ১৭ ব্যক্তির জীবন বাঁচিয়ে প্রশংসায় ভাসছে মুসলিম তরুণ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ আগস্ট, ২০২৩, ০২:০৮ পিএম

ফ্রান্সে ১৭ ব্যক্তির জীবন বাঁচিয়ে প্রশংসায় ভাসছে মুসলিম তরুণ

 ফ্রান্সে ১৭ ব্যক্তির জীবন বাঁচিয়ে প্রশংসায় ভাসছে মুসলিম তরুণ

ফ্রান্সে একটি আগুন লাগা ভবনের ভেতর থেকে ১৭ জন ব্যক্তির জীবন বাঁচিয়েছেন এক মুসলিম যুবক। গত শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রোমান-সুর-ইসেরে এলাকার একটি দোতলা ভবনে আগুন লাগার এ ঘটনা ঘটে।

ওই মুসলিম তরুণের নাম ইজ্জুদ্দিন হামদি। সূত্র জানায়, ভবনটিতে আগুন লাগলে ইজ্জুদ্দিন দমকলকর্মীদের আসার আগেই ভবনে ঢুকে পড়েন। আগুন ও ধোঁয়ার মধ্যে একটি মই ব্যবহার করে জানালা দিয়ে ভবনে প্রবেশ করে এক শিশুসহ ১৭ জনকে উদ্ধার করেন তিনি।

এদিকে, সাহসী এ পদক্ষেপে সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণভাবে প্রশংসিত হচ্ছেন ওই মুসলিম তরুণ। শিশুসহ মোট ১৭ ব্যক্তিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচানোয় তিনি এখন অনলাইনে সক্রিয়দের কাছে ‘সুপার হিরো’। তাকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা পদক লিজিয়ন অব অনার দেয়ার দাবি জানান নেটিজেনরা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি