ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতের হরিয়ানার দাঙ্গায় মসাজিদের ইমামকে হত্যা!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ আগস্ট, ২০২৩, ০২:০৮ পিএম

ভারতের হরিয়ানার দাঙ্গায় মসাজিদের ইমামকে হত্যা!

 ভারতের হরিয়ানার দাঙ্গায় মসাজিদের ইমামকে হত্যা!

হরিয়ানার গুরগাঁও এবং নুর জেলায় দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। মঙ্গলবার গভীর রাতে নতুন করে সহিংসতা ছড়িয়েছে দিল্লীর লাগুওয়া গুরগাঁওয়ের কয়েকটি এলাকায়। বুধবার সকালেও অগ্নিদগ্ধ কয়েকটি ঘরবাড়ি থেকে ধোঁয়া বেড় হতে দেখা গেছে। যদিও পুলিশ বলছে বুধবার সকাল থেকে পরিস্থতি নিয়স্ত্রণ করতে পেরেছে তারা।

মনোহর লাল খাট্টার রাজ্যের মূখ্যমন্ত্রী বুধবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে সোমবার থেকে শুরু হওয়া দাঙ্গায় নিহত ৬ জনের মধ্যে দু জন হোমগার্ডও রয়েছে। তার বক্তব্য মতে যারা ষরযন্ত্রকারী,তাদের ধরা হচ্ছে। যারা পালিয়ে গেছে, তাদের ধরতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত ১১৬ জনকে  গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার থেকে হারিয়ানায় শুরু হয় সাম্প্রদায়িক সহিংসতা।  প্রথমে নুর জেলায় হিন্দুদের একটি ধর্মীয় মিছিলে হামলা হয়। ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়া হয় অনেক দোকান আর গাড়িতে। বলা হচ্ছে ঐসব ধর্মীয় মিছিলগুলোতে সাধারণ মানুষকে যোগ দেয়ার আহবান জানিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে ছিলেন মানু মানেসাদ নামে এক হিন্দুত্ববাদী নেতা। তিনি নিজেও ঐসব ধর্মীয় মিছিলগুলোতে যোগদান করবেন বলে জানিয়ে ছিলেন ।

মানেসাদের বিরদ্ধে গরু পাচারকারী সন্দেহে দুই মুসলমানকে মেরে ফেলার অভিযোগ আছে। নুর স্থানীয় মুসলমানরা মানেসাদের মিছিলে যোগ দেয়া নিয়ে আপত্তি তুলেন সেখান থেকে বেধে যায় দাঙ্গা। নুর ঘটনার পরে সেই দিনই রাতে দিল্লির সীমান্ত ঘেষা শহর গুরগাঁওয়ে হামলা হয় একটি মসজিদসহ মুসলিমদের বাড়ি ঘর ও দোকানে। এ হামলায় হত্যা করা হয় একটি মসজিদের নায়েব ইমাম কে।

ঐ মসজিদটির উপরে যে হামলা হতে পারে সেই আশঙ্কায় পুলিশ পাহাড়াও বসানো হয়ে ছিলো। কিন্তু তাতেও রেহাই পাননি মসজিদটির নায়েব ইমাম। হরিয়ানার দাঙ্গার পরিপ্রেক্ষিতে রাজধানী দিল্লিতে ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি