ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রুশ আগ্রাসনে এপর্যন্ত ১০ হাজার বেসামরিক ব্যক্তি নিহত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

রুশ আগ্রাসনে এপর্যন্ত ১০ হাজার বেসামরিক ব্যক্তি নিহত

 রুশ আগ্রাসনে এপর্যন্ত ১০ হাজার বেসামরিক ব্যক্তি নিহত

 ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর দেশটিতে রাশিয়ার আক্রমণে ১০ সহস্রাধিক বেসামরিক ব্যক্তি মারা গেছে। ইউক্রেন কর্তৃপক্ষ বলছে গত বছর ফেব্রুয়ারি থেকে এ সময় পর্যন্ত যুদ্ধে ১০ হাজার ৭৪৯ বেসামরিক ব্যক্তি মারা গেছে এবং আহত হয়েছে ১৫ হাজার ৫৯৯ জন।

নিহতদের মধ্যে ৪৯৯ জন শিশু রয়েছে বলে জানান ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিসের ওয়ার ক্রাইমস বিভাগের প্রধান ইউরি বেলোসভ।

বেলোসভ বলেন, যুদ্ধে বেসামরিক ব্যক্তিদের মৃত্যু আরো বাড়তে পারে। মারিওপোলে বেশ কয়েক হাজার মানুষ মারা গেছে বলে দাবি করেন বেলোসভ।
 গত ৭ জুলাই জাতিসংঘ জানায় ইউক্রেন যুদ্ধে ৯ হাজার বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে যাদের মধ্যে শিশুর সংখ্যা রয়েছে ৫ শতাধিক।
 বেলোসভ আরো জানান, ইউক্রেন যুদ্ধে তাদের পর্যবেক্ষণে এপর্যন্ত ৯৮ হাজার যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  
 এনবিএস/ওডে/সি