ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মস্কো ও কিয়েভে পাল্টাপাল্টি ড্রোন হামলা, খেরসনে গোলায় চার্চ ক্ষতিগ্রস্ত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

মস্কো ও কিয়েভে পাল্টাপাল্টি ড্রোন হামলা, খেরসনে গোলায় চার্চ ক্ষতিগ্রস্ত

 মস্কো ও কিয়েভে পাল্টাপাল্টি ড্রোন হামলা, খেরসনে গোলায় চার্চ ক্ষতিগ্রস্ত

রুশ বাহিনীর গোলাবর্ষণে খেরসনে একটি ঐতিহ্যবাহী চার্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। গোলাবর্ষণে বেশ কয়েকজন আহত হয়েছে। অন্যদিকে রাশিয়া জানিয়েছে, মস্কোর নিকটবর্তী কালুগা অঞ্চলে বুধবার রাতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে।  টেলিগ্রামে এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, ৭টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে রুশ সেনারা। এতে কোনও হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হামলার বিষয়ে ইউক্রেন এখনও মন্তব্য করেনি।

মঙ্গলবার রাতে মস্কোয় তিনটি ড্রোন হামলা চালায় ইউক্রেন। ইউক্রেনীয় বিমানবাহিনী দাবি করেছে, বুধবার রাতে কিয়েভ ও এর আশেপাশে ২০টিরও বেশি রুশ ড্রোন ভূপাতিত করেছে তাদের বিমান বিধ্বংসী ইউনিটগুলো।

কিয়েভ নগরীর সামরিক প্রশাসনের প্রধান সের্গি পপকো বলেন, প্রাথমিক তথ্যে ক্ষতির বা হতাহতের কোন ইঙ্গিত পাওয়া যায়নি। পপকো বলেন, হামলাকারীরা শাহেদ ড্রোন ব্যবহার করে। প্রায় তিন ঘণ্টা সময় ধরে এসব ড্রোন হামলা চালানো হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  
 
এনবিএস/ওডে/সি