ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সেনাবাহিনীকে অসাংবিধানিক পদক্ষেপ গ্রহণের অনুমতি দেয়া হবে না: পাকিস্তানের প্রধান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

সেনাবাহিনীকে অসাংবিধানিক পদক্ষেপ গ্রহণের অনুমতি দেয়া হবে না: পাকিস্তানের প্রধান

 সেনাবাহিনীকে অসাংবিধানিক পদক্ষেপ গ্রহণের অনুমতি দেয়া হবে না: পাকিস্তানের প্রধান

বৃহস্পতিবার (৩ আগস্ট) সামরিক আদালতে বেসামরিক ব্যক্তিদের বিচার চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টে করা একগুচ্ছ পিটিশনের শুনানিকালে প্রধান বিচারপতি উমর আতা বান্ধিয়াল এ কথা বলেন। প্রধান বিচারপতি উমর আতা বান্ধিয়ালের নেতৃত্বে ৬ বিচারপতির বেঞ্চ এ শুনানি অনির্দিষ্টকালের জন্যে স্থগিত করেন।

বৃহস্পতিবারের শুনানিকালে পাকিস্তানের প্রধান বিচারপতি ৯ মে সংগঠিত ঘটনায় অনুশোচনা ও দুঃখ প্রকাশ করে বলেছেন, তিনি চাননি সেনাবাহিনী পাকিস্তানের জনগণের বিরুদ্ধে অস্ত্র তুলুক। ৯ মে সংগঠিত সহিংস কর্মকাণ্ড সত্ত্বেও বেসামরিক মানুষের উপর গুলি না ছোঁড়ার জন্যে তিনি সেনাবাহিনীর প্রশংসা করা উচিত বলে মন্তব্য করে প্রধান বিচারপতি  জোর দিয়ে বলেছেন, ‘তবে সেনাবাহিনীকে অবৈধ পদক্ষেপ গ্রহণের অনুমতি দেয়া হবে না।’

বিচারপতি উমর আতা বান্ধিয়াল পাকিস্তানের এটর্নি জেনারেল(এজিপি) মনসুর উসমান আওয়ানের উদ্দেশ্যে বলেন, ‘এজিপি সাহিব, বেসামরিক নাগরিকদের সামরিক আইনে কোন বিচার অনুষ্ঠিত হবে না।’

 বিচারপতি মুনিব আখতার বলেন, ‘মানবাধিকার হচ্ছে এমন একটি মৌলিক বিষয় যে রাষ্ট্র ইচ্ছা করলেই তা কেড়ে নিতে পারে না। এটা সাংবিধানিকভাবে স্বীকৃত।’

 বিচারপতি আয়েশা এম মালিক আরও বলেন, বিচারের সুযোগ পাওয়া মৌলিক মানবাধিকারের অংশ। ‘যদি সামরিক আদালত আইন আদালত না হয়ে থাকে তাহলে সেখানে বিচার হবে মৌলিক অধিকারের লংঘনের সমতুল্য।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  
 
এনবিএস/ওডে/সি