এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম
হকির ফজলু আবেদন করেননি, আমরাই তাকে বিশেষ মূল্যায়ন করছি: ক্রীড়া প্রতিমন্ত্রী
শেখ কামাল ক্রীড়া পরিষদ পুরস্কারের জন্য আবেদন করলে পারফরম্যান্সের ভিত্তিতে মেলে স্বীকৃতি। কিন্তু এবার একুট আলাদা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ স্বপ্রোণদিত হয়েই হকির নিবেদিত প্রাণ ফজুলল ইসলামকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার সংগঠক হিসেবে পুরস্কৃত করবে।
ঢাকাপোস্ট জানায়, বৃহস্পতিবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, এই পুরস্কারের জন্য অনেকেই আবেদন করেছে। আবার আমরাও মনোনীত করেছি। তেমন একজন হচ্ছেন হকির ফজলু। করোনার সময়েও তিনি হকি নিয়ে কাজ করেছেন। হকির অনেক অধিনায়ক এবং তারকা খেলোয়াড়ই তার হাতে গড়া। এমন একজন ব্যক্তিত্বকে আমরাই বাছাই করেছি। তিনি আবেদন করেননি প্রথমে আমরাই তাকে জীবনবৃত্তান্ত দিতে বলেছি।
জাতীয় ক্রীড়া পুরস্কার ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ অর্জন। এরপরের স্তরই জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। এই পুরস্কারে আবেদনের বাইরেও দেওয়ার এখতিয়ার রয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের।
এবার ১০ জন ব্যক্তি ও ২ সংস্থা এই পুরস্কার পাবে। পৃষ্ঠপোষক হিসেবে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস। এই প্রতিষ্ঠান মনোনয়নের কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, শেখ কামাল যুব গেমস ও বিভিন্ন বড় আসরগুলোতে এই প্রতিষ্ঠানটি ক্রীড়াঙ্গনে সহায়তা করে। এজন্য তাদের বেছে নিয়েছে জুরি বোর্ড।
শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারে এবার যোগ হয়েছে ধারাভাষ্যকার। প্রথমবারই এই পুরস্কার পাচ্ছেন সাবেক ক্রিকেটার আতাহার আলী খান। বর্ষীয়ান আলফাজ আহমেদ, নিখিল চন্দ্রসহ আরো অনেকের নাম তালিকায় থাকলেও আতাহার আলী চূড়ান্ত হওয়ার পেছনে মন্ত্রীর ব্যাখ্যা, সবাই ক্রীড়াঙ্গনের জন্য কাজ করছে। আতাহার আলী ধারাভাষ্যের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।
শনিবার শেখ কামালের জন্মদিনে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কারপ্রাপ্তরা ১ লাখ টাকা, সম্মাননাপত্র এবং ক্রেস্ট পাবেন।
পুরস্কার পাবেন যারা: আজীবন সম্মাননা- আব্দুস সাদেক (হকি),
ক্রীড়াবিদ: সাবিনা খাতুন,তাসকিন আহমেদ ও জিয়ারুল ইসলাম
উদীয়মান ক্রীড়াবিদ: মুহতাসিন আহমেদ হৃদয় ও আমিরুল ইসলাম, ক্রীড়া সংগঠক
ক্রীড়া সংস্থা: আরচ্যারি ফেডারেশন, পৃষ্ঠপোষক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস, ক্রীড়া সাংবাদিক: খন্দকার তারেক, ধারাভাষ্যকার আতাহার আলী খান।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি