ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নিজের ক্রিকেট নিয়ে আলোচনা করতে বিসিবি সভাপতির বাসায় তামিম


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম

নিজের ক্রিকেট নিয়ে আলোচনা করতে বিসিবি সভাপতির বাসায় তামিম

 নিজের ক্রিকেট নিয়ে আলোচনা করতে বিসিবি সভাপতির বাসায় তামিম

কালো কাচের গাড়ি থেকে নামতেই তাকে ঘিরে ধরলো ক্যামেরার লেন্স।  চেক শার্ট, মাথায় ক্যাপ আর কালো প্যান্ট পরা তামিম ইকবাল বেশ হুড়োহুড়ির মধ্যেই বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপনের বাসা আইভি লেগেসিতে প্রবেশ করলেন। তামিমের আগেই সেখানে উপস্থিত হয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

গত দুদিন ধরে তার সঙ্গে বৈঠক নিয়ে নানা আলোচনা চলছে তামিমের। অবশেষে আজ হয়েছে ওই বৈঠক। সেখানে বড় আলোচনার বিষয় ছিল তামিমের অধিনায়কত্ব। পিঠের চোটে ভোগা তামিমের খেলাই এখন অনিশ্চিত। এর আগে তার অবসর নিয়েও নানা নাটকীয়তা হয়েছিল।

লন্ডনে পিঠের চিকিৎসা করাতে যাওয়ার আগে সব বিষয়েই বিসিবির সঙ্গে খোলামেলা কথা বলবেন বলে জানিয়েছিলেন তামিম। এখন সেটিই হচ্ছে। কী আলাপ হলো এসব বিষয় জানাতে সংবাদ সম্মেলনও করার কথা রয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  
 
এনবিএস/ওডে/সি