এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম
জেনিন শরণার্থী শিবিরের আকাশে ইসরায়েলি ড্রোন ধ্বংস
পশ্চিম তীরের জেনিন শহরের শরণার্থী শিবিরের আকাশে ইসরায়েলের একটি ড্রোন ধ্বংস হয়েছে। ফিলিস্তিনের বিভিন্ন সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাবাহিনীর চালকবিহীন একটি বিমান চক্কর দিচ্ছিল। তবে ফিলিস্তিনের কোনো ব্যক্তি বা সংগঠন ড্রোনটি ভূপাতিত করার দায় স্বীকার করেনি।
এর আগে গত ৩ জুলাই ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা জেনিনের আকাশে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়।
গত ২৬ জুন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরায়েলের একটি ড্রোন ধ্বংস করে।
ইসরায়েল বিভিন্ন ধরণের ড্রোন ব্যবহার করে প্রতিরোধ সংগ্রামীদের তৎপরতা সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা চালায়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি