ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পুতিনের প্রতিদ্বন্দ্বী নাভালনির সাজা বাড়লো আরও ১৯ বছর


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৫ আগস্ট, ২০২৩, ০২:০৮ পিএম

পুতিনের প্রতিদ্বন্দ্বী নাভালনির সাজা বাড়লো আরও ১৯ বছর

 পুতিনের প্রতিদ্বন্দ্বী নাভালনির সাজা বাড়লো আরও ১৯ বছর

শুক্রবার উগ্রপন্থার অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যালেক্সি নাভালনির কারাদন্ড আরও ১৯ বছর বাড়িয়ে দিয়েছেন দেশটির আদালত।

বিভিন্ন অপরাধে ইতোমধ্যে সাড়ে ১১ বছরের সাজা ভোগ করছেন নাভালনি। ৪৭ বছর বয়সী এই রুশ বিরোধী নেতার দাবি, রাজনৈতিকভাবে তাকে দমিয়ে রাখতেই এই সাজার পথে হাঁটছে পুতিন প্রশাসন।

নাভালনির পক্ষ থেকে বলা হয়েছে, দুর্নীতিবিরোধী অবস্থান নেওয়ার কারণে তার ওপর এই শাস্তির খড়গ নেমে এসেছে।

নাভালনির এই বর্ধিত সাজার ব্যাপারে পুতিন ও সরকারের কোন রকম যোগসূত্র অস্বীকার করেছে ক্রেমলিন। তারা বলেছে, মামলাটি আদালতের জন্য একটি সম্পূর্ণ আইনি বিষয়।

এই রায়কে আরও একটি রাজনৈতিক সিদ্ধান্ত অভিহিত করে নাভালনির দ্রুত মুক্তির দাবি জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  
 
এনবিএস/ওডে/সি