ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতের মনিপুরে নতুন করে সহিংসতায় আরও ৩ জন নিহত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৫ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম

ভারতের মনিপুরে নতুন করে সহিংসতায় আরও ৩ জন নিহত

 ভারতের মনিপুরে নতুন করে সহিংসতায় আরও ৩ জন নিহত

 নিহতদের দু’জন পিতাপুত্র এবং অন্যজন তাদের প্রতিবেশী। তারা ছিলেন নিরস্ত্র গ্রামবাসি। নিজেদের বাড়িঘর পাহারা দেওয়ার সময় তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা একথা জানিয়েছেন।

তিন মাস ধরে চলা টানা ভয়াবহ সহিংসতায় মনিপুর রাজ্যে ১৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন সেখানকার হাজার হাজার মানুষ। রাজ্যটিতে হত্যা-অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে। শুক্রবার (৫ আগষ্ট) ভোররাতে প্রত্যন্ত এ রাজ্যে নতুন করে সহিংসতা ও দাঙ্গা ছড়িয়ে পড়ে। এ সময় বহু বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

মনিপুরের সংখ্যাগুরু মেইতেই জনগোষ্ঠীক বিশেষ অর্থনৈতিক সুবিধা এবং সরকারি চাকরি ও শিক্ষা কোটা রাখার উদ্যোগ বিবেচনা করতে রাজ্য সরকারকে আদালত নির্দেশ দিলে গত ৩ মে রাজ্যটিতে এ ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে। এতোদিন পর্যন্ত রাজ্যে সংখ্যালঘু কুকি সম্প্রদায় এ সুবিধা পেয়ে আসছিল। রাজ্যের বিষ্ণুপুর জেলায় নুতন করে সহিংসতায় নিহত তিন জনই মেইতেই সম্প্রদায়ের মানুষ। কুকি সুশীল সমাজের মুখপাত্র সর্বশেষ সহিসংতার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেননি। মিয়ানমার সীমান্ত সংলগ্ন মনিপুর রাজ্যের জনসংখ্যা মাত্র ৩২ লাখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিষ্ণুপুর জেলার কাউয়াক্টার কাছে উখা টাম্পাক গ্রামে সন্দেহভাজন জঙ্গীরা হামলা চালায়। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে তারা নির্বিচার গুলিবর্ষণ শুরু করে। পুলিশ জানায়, হামলাকারীরা চুরাচন্দনপুর থেকে সেখানে গিয়েছিল। তারা পাহাড় ও উপত্যাকার মধ্যবর্তী নিরপেক্ষ এলাকা লংঘন করে এ হামলা চালায়। এ কারণে এ ঘটনায় মারাত্মক উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মনিপুরের পুলিশ শুক্রবার জানায়, দাঙ্গাবিক্ষত রাজ্যটির বিভিন্ন জেলায় নতুন করে দাঙ্গা ছড়িয়ে পড়ায় স্পর্শকাতর এলাকাগুলোতে যৌথ বাহিনী তল্লাশি চালিয়েছে। তারা এসময় ৭টি অবৈধ পরিখা ধ্বংস করে। বৃহস্পতিবার বিষ্ণুপুরের টেরাখংসাংবিতে অজ্ঞাত বন্দুকধারী ও পুলিশের মধ্যে গুলি বিনিময়ের সময় ৩৫ বছর বয়েসী এক নারী আহত হন। তার নাম আরিবাম ওয়াহিদা বিবি। তিনি হাতে গুলিবিদ্ধ হয়েছেন।

কর্মকর্তারা জানান, এরআগে একই জেলার নারানসেইনায় দ্বিতীয় ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ানের সদরদপ্তরের অস্ত্রশস্ত্র লুট করে নিয়ে জনতা। এ ছাড়া রাজধানী ইম্ফালের পশ্চিমে এক পুরিশ কর্মকর্তা হত্যা করা হয়।

কুকি-জমি অর্গানাইজেশন, ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরাম দাঙ্গা নিহত ৩৫ জনকে চুরচন্দনপুরের হাওলাই খোপি গ্রামে সমাধিস্থ করার পরিকল্পনা করেছে। এ নিয়ে বহু জেলায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি