ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

থাইল্যান্ডে রেল ক্রসিংয়ে পিকআপ-ট্রেন সংঘর্ষ, ৮ জন নিহত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৫ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম

থাইল্যান্ডে রেল ক্রসিংয়ে পিকআপ-ট্রেন সংঘর্ষ, ৮ জন নিহত

 থাইল্যান্ডে রেল ক্রসিংয়ে পিকআপ-ট্রেন সংঘর্ষ, ৮ জন নিহত

 থাইল্যান্ডে চাচোয়েংসাও প্রদেশের একটি ক্রসিংয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। থাইল্যান্ডের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ একথা জানায়।

খবরে বলা হয়, ট্রেনচালক ক্রসিংয়ের কাছে যাওয়ার সময় সতর্কতামূলক হর্ন বাজিয়েছিলেন। ট্রেনচালক তিনবার অ্যালার্ম বাজিয়ে প্রোটোকল অনুসরণ করেছিলেন, কিন্তু মাছ পরিবহনকারী পিকআপটি কাছাকাছি থাকায় সময়মতো ট্রেন থামানো সম্ভব হয়নি।

 দুর্ঘটনার আগ মুহূর্তে পিকআপ থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে যান ২০ বছর বয়সী এক যুবক। তিনি বলেন, পিকআপচালক ভেবেছিলেন ক্রসিং পার হয়ে যেতে পারবেন। কিন্তু হঠাৎ দেখেন ট্রেনটি চলে এসেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি