এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৩, ০২:০৮ পিএম
আফগানিস্তানে ভূমিকম্প, কেঁপেছে ভারত ও পাতিস্তান
এখনো কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শনিবার রাতে ঘটে যাওয়া ৫ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পের ধাক্কা লেগেছে দিল্লিতেও।
দেশটির সিসমোলজি সেন্টার জানায়, ভূমিকম্পের উৎপত্তি ভূপৃষ্ঠের ১৮১ কিলোমিটার নিচে।
পাকিস্তানের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, হিন্দুকুশ পর্বতমালার আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে ভূপৃষ্ঠের ১৯৬ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার এবং আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার বেশ কিছু জেলায় কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি