ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানের জনসংখ্যা ২৪ কোটি ছাড়াল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ আগস্ট, ২০২৩, ০২:০৮ পিএম

পাকিস্তানের জনসংখ্যা ২৪ কোটি ছাড়াল

 পাকিস্তানের জনসংখ্যা ২৪ কোটি ছাড়াল

দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জন সংখ্যার দেশ পাকিস্তান। এ অঞ্চলের দেশ ভারত বিশ্বের সবচাইতে জনবহুল দেশ। ২০২৩ সালে ডিজিটাল পদ্ধতিতে পাকিস্তানে আদমশুমারি করা হয়। এতে দেশটির জনসংখ্যার এ চিত্র পাওয়া গেছে। পাকিস্তানের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২ দশমিক ৫৫ শতাংশ।

 এর আগে ২০১৭ সালে পাকিস্তানে আদমশুমারি হয়। ওই সময় জানা গিয়েছিল দেশটিতে ২০ কোটি ৭৬ লাখ ৮ হাজার মানুষ বসবাস করেন। সংবাদমাধ্যম জিও নিউজ শনিবার (৫ আগস্ট) জানায়, সর্বশেষ তথ্য অনুযায়ী, পাকিস্তানের জনসংখ্যা এখন ২৪ কোটি ১৪ লাখ ৯ হাজার।

শনিবার কাউন্সিল অব কমন ইন্টারেস্টের বৈঠক শেষে শুমারির তথ্য প্রকাশ করা হয়। এর আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই জনশুমারির ফলাফলের অনুমোদন দেন।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে পাকিস্তান পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, পাকিস্তানের সপ্তম আদম ও গৃহশুমারি শুরু হয় ২০২৩ সালের ১ মার্চ এবং শুমারিতে পুরো পাকিস্তানজুড়ে ২৪ কোটি ১ লাখ ৪৯ হাজার মানুষকে গণনা করা হয়েছে। পাকিস্তানে ডিজিটাল পদ্ধতিতে চালানো জরিপটি পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ জরিপ ছিল বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এটি মাত্র ১৮ মাসের মধ্যে সম্পন্ন করা হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি