ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৫, আহত অর্ধশতাধিক


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৫, আহত অর্ধশতাধিক

 পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৫, আহত অর্ধশতাধিক

 রোববার (৬ আগস্ট) যাত্রীবাহী হাজারা এক্সপ্রেস ট্রেনের বেশ ক’টি বগি লাইনচ্যূত হয়। এতে আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক। প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ডন অনলাইন।

তবে সরকারিভাবে এই সংখ্যা নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

ডন নিউজটিভি জানায়, ট্রেনটি রোববার করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। দেশটির শাহজাদপুর এবং নাওয়াবশা স্টেশনের মাঝামাঝি সিরহারি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। যদিও দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

পাকিস্তানের কেন্দ্রীয় রেল পরিবহন মন্ত্রী খোয়াজা সাদ রফিক জানিয়েছেন, ইতিমধ্যেই দুর্ঘটনার ব্যপারে জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পাকিস্তানের রেলের সচিব ঘটনাস্থলে উপস্থিতও রয়েছেন বলে জানিয়েছেন রফিক।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি