ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইতিহাসে ‘সবচেয়ে খারাপ’ দুর্যোগপূর্ণ বন্যা হয়েছে স্লোভানিয়ায়


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

ইতিহাসে ‘সবচেয়ে খারাপ’ দুর্যোগপূর্ণ বন্যা হয়েছে স্লোভানিয়ায়

 ইতিহাসে ‘সবচেয়ে খারাপ’ দুর্যোগপূর্ণ বন্যা হয়েছে স্লোভানিয়ায়

মুষলধারে বৃষ্টি থেকে সৃষ্ট বন্যার কারণে দেশটির দুই-তৃতীয়াংশ তলিয়ে গেছে। স্লোভানিয়ার ইতিহাসে এটি সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় বলে দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলব আখ্যা দিয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী শনিবার নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে বলেছেন, এই ভয়াবহ বন্যায় আনুমানিক ৫০০ মিলিয়ন ইউরোর ক্ষতি হয়েছে, বন্যায় তিনজন নিহতসহ রাস্তা, সেতু এবং বাড়িঘর ধ্বংস হয়েছে। গোলব আরও বলেন, সড়ক ও জ্বালানি অবকাঠামো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অনত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে এবং অনেককে হেলিকপ্টারে, নৌযানে কিংবা অগ্নিনির্বাপক কর্মীদের মাধ্যেমে উদ্ধার করতে হয়েছে।

শুক্রবার মুষলধারে বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয়েছিল, যার ফলে নদীগুলি দ্রুত ফুলে উঠে এবং বাড়িঘর, মাঠ তলিয়ে যায় । স্লোভেনিয়ার আবহাওয়া পরিষেবা জানিয়েছে এক মাসের সমান বৃষ্টি এক দিনেরও কম সময়ে পড়েছে যার কারণে এই বন্যা হয়েছে ।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর পরিবর্তন আবহাওয়ার এই চরম পরিস্থিতির জন্য দায়ী। ইউরোপের কিছু অংশ গ্রীষ্মকালে রেকর্ড তাপমাত্রা দেখেছে এবং দাবানলের বিরুদ্ধে লড়াইও করেছে। স্লোভেনিয়ার সেনাবাহিনী ত্রাণ বিতরণের মাধ্যেমে বিপদগ্রস্তদের পাশে থাকছে।

 এসটিএ নিউজ এজেন্সি জানিয়েছে স্লোভানিয়ার কিছু অংশের প্রধান সড়কগুলিও শনিবার আংশিকভাবে বন্ধ ছিল কারণ বন্যার কারণে দেশের মধ্য দিয়ে প্রধান সড়কসহ কয়েক ডজন সেতুও ভেঙে পড়েছে এবং দেশটির কর্তৃপক্ষ লোকজনকে কোথাও না যাওয়ার আহ্বান জানিয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি