ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চীনে ৫.৫ মাত্রার ভূমিকম্প, আহত ২০


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

চীনে ৫.৫ মাত্রার ভূমিকম্প, আহত ২০

 চীনে ৫.৫ মাত্রার ভূমিকম্প, আহত ২০

ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড চীন। সেকেন্ডেই  ভেঙে পড়ল ১২৬টি বাড়ি । টানা অতিবৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় বিপাকে চীন। তার মধ্যেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেল শ্যানডং প্রদেশের ডেজহউ শহর। রোববার স্থানীয় সময় রাত ২টা ৩৩ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়।

চীনের ভূমিকম্প নিয়ে পশ্চিমা সংবাদমাধ্যমগুলির দাবি, চীন সরকার ভূমিকম্পের ক্ষয়ক্ষতি চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বহুতল ভেঙে পড়ার সময় ভেতরে যারা ছিলেন, তারা আহত হয়েছেন কি না- এ নিয়ে সরকারিভাবে বেইজিংয়ের তরফে কিছু জানানো হয়নি।

অন্যদিকে দক্ষিণ এশিয়ার তিন দেশ ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে রোববার রাতে ৫.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। পাকিস্তানের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানায়, হিন্দুকুশ পর্বতমালার আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে ভূপৃষ্ঠের ১৯৬ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের রাজধানী দিল্লি, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার এবং আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার বেশ কিছু জেলায় কম্পন অনুভূত হয়েছে। এছাড়া হিন্দুকুশ সংলগ্ন আফগানিস্তানের অঞ্চলগুলোতেও কম্পন অনুভূত হয়েছে, তবে ঠিক কোন কোন এলাকায় এই কম্পন বেশি অনুভূত হয়েছে- তা এখনও জানা যায়নি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি