ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী আজ সংসদে ফিরছেন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৭ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম

সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী আজ সংসদে ফিরছেন

 সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী আজ সংসদে ফিরছেন

গত শুক্রবারই সুপ্রিম কোর্টের তরফে তাঁর শাস্তি স্থগিত করা হয়েছিল। তার ৪৮ ঘণ্টা পরেই রাহুলকে তার সাংসদ পদ ফিরিয়ে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। স্পিকারের সচিবালয় থেকে সোমবার সকালে ওই বিষয়ে নির্দেশ জারি করা হয়েছে। এর ফলে মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন বিরোধীরা, সেই কর্মসূচিতে যোগ দিতে পারবেন রাহুল। যোগ দিতে পারবেন ওই সংক্রান্ত বিতর্কেও। তবে কংগ্রেস সূত্রে খবর তার আগে সোমবার দুপুর ১২টার মধ্যেই লোকসভায় আসবেন কেরলের ওয়েনাড়ের সাংসদ রাহুল।

মোদি পদবি অবমাননা মামলায় রাহুলকে গত মার্চ মাসে দোষী সাব্যস্ত করেছিল সুরাতের আদালত। তাকে দু’বছরের কারাদণ্ডও দিয়েছিলেন সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। যিনি এক সময়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আইনজীবীও ছিলেন। ওই শাস্তির ফলেই রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে যায়। কারণ, জনপ্রতিনিধিত্ব আইনের ৮(১) ধারা অনুযায়ী, কোনও অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সাংসদ-বিধায়কের দু’বছর বা তার বেশি কারাদণ্ড হলে তৎক্ষণাৎ তার সাংসদ বা বিধায়ক পদ চলে যায়। এমনকি, আগামী লোকসভা নির্বাচনে রাহুলের ভোটে দাঁড়ানোর ক্ষেত্রেও তৈরি হয় অনিশ্চয়তা। কিন্তু শুক্রবার রাহুলের সেই শাস্তির নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ওই সিদ্ধান্তের পরই রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়ার রাস্তা সুগম হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি