ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বঙ্গমাতা পদক পেলো সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৮ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম

বঙ্গমাতা পদক পেলো সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল

 বঙ্গমাতা পদক পেলো সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল

গত বছর নেপালকে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছিলো নারী ফুটবল দল। এরপরই ফুটবলারদের ছাদ খোলা বাসে সম্মাননা দিয়েছিলো বাফুফে। ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২৩ পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ফুটবল দলের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের পক্ষ থেকে পদক গ্রহণ করেন লাল-সবুজের দলের অধিনায়ক সাবিনা খাতুন।

এছাড়া দলের প্রত্যেক খেলোয়াড় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। পদক প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা।

২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে মেয়েদের পথচলা শুরু হয়। নেপালে গত বছর সাফ চ্যাম্পিয়নশিপে বাঘিনীরা শিরোপা জিতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা তাদের নৈপুণ্য নিয়ে প্রমাণ করেছে খেলার মাঠেও এসেছে নারীর জাগরণ।

২০২০ সালে বঙ্গমাতার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদানের জন্য বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রবর্তনের আহ্বান জানানো হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ সরকার এই পদককে নারীদের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান বলে ঘোষণা দেয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি