ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কোচের পরামর্শে মুখে টেপ লাগিয়ে অনুশীলনে টেনিস তারকা সিওনতেক


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৮ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

কোচের পরামর্শে মুখে টেপ লাগিয়ে অনুশীলনে টেনিস তারকা সিওনতেক

 কোচের পরামর্শে মুখে টেপ লাগিয়ে অনুশীলনে টেনিস তারকা সিওনতেক

মেয়েদের টেনিসের নাম্বার ওয়ান তারকা হলো ইগা সিওনতেক। প্রতিবার নিজের পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসলেও এবার ভিন্ন কারণে আলোচনার শীর্ষে এই টেনিস তারকা। কানাডিয়ান ওপেনের আগে মুখে টেপ পেচিয়ে অনুশীলনে আসেন তিনি। সিওনতেকের এমন অনুশীলনের ছবি আসার পর সরব হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম।

এরপর সংবাদ সম্মেলনে সিওনতেক অবশ্য নিজেই ব্যাখ্যা করেছেন তার কারণ। মুখে টেপ পেঁচিয়ে অনুশীলনের পরামর্শ সিওনতেককে দিয়েছেন তাঁর ফিটনেস কোচ মাসিয়েই রিশচুক। এনডিউরেন্স বা লম্বা সময় ধরে টিকে থাকার সামর্থ্য বাড়াতে অক্সিজেন নেওয়ার পথ রুদ্ধ করতেই এমন পদ্ধতি বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, শুধু নাক নিয়ে নিলে নিশ্বাস নেওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়। হার্ট রেট (হৃদ্কম্পন) সহজেই বাড়ে এতে। আমি অবশ্য একেবারে পুরোপুরি এটি ব্যাখ্যা করতে পারব না, কারণ আমি বিশেষজ্ঞ নই। মাঝেমধ্যে কোচ আমাকে এমন কিছু করতে বলে, যা আমি বুঝি না। তবে দীর্ঘ সময় ধরেই এমন কিছু করে আসছি। এর ফলে এখন মানিয়ে নেওয়া সহজ হয়ে গেছে।

তিনি আরো বলেন, তবে মুখে টেপ পেঁচালে কোর্টে যা কিছু করছি, সেসব কঠিন হয়ে দাঁড়ায় বেশ। এর ফলে আমাকে খুব দ্রুত দৌড়াতে না দিয়ে এটি এনডিউরেন্স বাড়াতে এবং আরও কঠিন কাজ করতে সহায়তা করবে বলে আমার অনুমান।

সিওনতেকের প্রস্তুতির তালিকায় টেপ-পদ্ধতিই অবশ্য প্রথম ব্যতিক্রমী কিছু নয়। তিনি একমাত্র খেলোয়াড়, যাঁর সঙ্গে পূর্ণ মেয়াদে একজন স্পোর্টস সাইকোলজিস্ট (ক্রীড়া মনোবিদ) থাকেন। তাঁর মস্তিষ্ক ও ফুসফুসের কার্যক্রমতা পরীক্ষা করতে মেডিকেল যন্ত্রপাতি ব্যবহার করা হয়। বুদ্ধিমত্তা পরিমাপে তাঁর জন্য ধাঁধা এবং ছোটখাটো খেলারও ব্যবস্থা থাকে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি