ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করলো ইসিপি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম

ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করলো ইসিপি

 ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করলো ইসিপি

 তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এ কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, দুর্নীতি চর্চার দায়ে দোষী সাব্যস্ত এবং তিন বছরের সাজায় দণ্ডিত হওয়ায় পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পিটিআই-এর প্রধানকে নির্বাচন আইন-২০১৭’র ১৬৭ ধারার অধীনে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

এর ফলে ইমরান আহমেদ খান নিয়াজি নির্বাচন আইন-২০১৭’র ২৩২ ধারায় ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের সংবিধানের ৬৩(১)(এইচ) অনুচ্ছেদের অধীনে অযোগ্য হয়েছেন, বলা হয় বিবৃতিতে।
একই সঙ্গে তাকে আগামী পাঁচ বছরের জন্য অযোগ্য ঘোষণা এবং দেশটির সংসদের-৪৫ কুররাম-১ আসনের নির্বাচিত সংসদ সদস্যের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

গত ৫ আগস্ট পাকিস্তানের বহুল আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় পিটিআই প্রধান ইমরান খানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক হুমায়ুন দিলাওয়ার। আদালতে রায় ঘোষণার ২৯ মিনিটের মধ্যে গ্রেপ্তার করা হয় দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীকে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি