ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

শীর্ষ জেনারেলকে বরখাস্ত, যুদ্ধ প্রস্তুতির নির্দেশ কিম জং উনের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১০ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম

শীর্ষ জেনারেলকে বরখাস্ত, যুদ্ধ প্রস্তুতির নির্দেশ কিম জং উনের

শীর্ষ জেনারেলকে বরখাস্ত, যুদ্ধ প্রস্তুতির নির্দেশ কিম জং উনের

উত্তর কোরিয়ার শীর্ষ জেনারেলকে বরখাস্ত করে শত্রু দেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি, অস্ত্র উৎপাদন বৃদ্ধি ও সামরিক মহড়া সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট কিম। 


বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর মাধ্যমে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় সময় বুধবার ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার অষ্টম সেন্ট্রাল মিলিটারি কমিশনের সপ্তম বর্ধিতসভা হয়েছে। সেখানেই উত্তর কোরিয়ার শত্রু দেশগুলোকে প্রতিহত করতে পাল্টা ব্যবস্থার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। তবে দেশগুলোর নাম এখনো উল্লেখ করেনি।

বিস্তারিত তথ্য ছাড়াই কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার শীর্ষ জেনারেল ও সামরিক বাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ পাক সু-ইলকে ‘বরখাস্ত করা হয়েছে’। প্রায় সাত মাস তিনি এ দায়িত্ব পালন করেছেন। পাক সু-ইলের স্থলাভিষিক্ত হয়েছেন জেনারেল রি ইয়ং গিল। তিনি এর আগে পূর্ব এশিয়ার পরমাণু শক্তিধর এ দেশটির প্রতিরক্ষামন্ত্রী এবং  সেই সঙ্গে দেশটির প্রচলিত সৈন্যদের শীর্ষ কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন।

এর আগে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ইঞ্জিন উৎপাদনের জন্য দেশের বিভিন্ন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান পরিদর্শন করে নানা প্রকার দিকনির্দেশনা দেন কিম জং উন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি