ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মণিপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার আরেক নির্যাতিতা মুখ খুললেন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১১ আগস্ট, ২০২৩, ০৫:০৮ পিএম

মণিপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার আরেক নির্যাতিতা মুখ খুললেন

মণিপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার আরেক নির্যাতিতা মুখ খুললেন

ণিপুর সহিংসতা নিয়ে উত্তপ্ত গোটা ভারত। এমন কি এই ইস্যুকে কেন্দ্র করে ভারত সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছেন বিরোধীরা যদিও পরবর্তীতে তা খারিজ হয়ে গেছে। সেই সময়ই মণিপুর থেকে আরও এক নৃশংস ঘটনা সামনে এলো। ত্রাণ শিবিরে থাকা এক মহিলা জানালেন, মে মাসে দলবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি। 

ধর্ষণের শিকার ৩৭ বছর বয়সী অই নারী চূড়াচাঁদপুরের বাসিন্দা। গত ৩ মে সন্ধ্যায় তিনি দলবদ্ধ ধর্ষণের শিকার হন বলে জানিয়েছেন। নির্যাতিতা জানিয়েছেন, তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল উন্মত্ত জনতা। কোনও রকমে নিজের দুই ছেলে, ভাগ্নী এবং ননদকে নিয়ে বেরিয়ে আসেন। 

নির্যাতিতা বলেন, ‘ভাগ্নীকে পিঠে তুলে নিয়েছিলাম। দুই ছেলের হাত ধরে দৌড়াচ্ছিলাম। কিন্তু দৌঁড়াতে দৌঁড়াতে রাস্তার উপর পড়ে যাই আমি। উঠতে পারছিলাম না। কোনও রকমে উঠে দাঁড়াই আমি। সেই সময় পাঁচ-ছ'জন আমার উপর চড়াও হয়। প্রথমে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তার পর জোর করে মাটিতে ফেলে দেয়। শুরু হয় যৌন নির্যাতন।’

নির্যাতিতা জানান, ‘লজ্জায় মুখ খুলিনি এতোদিন। পরিবারের অসম্মান হবে, মর্যাদাহানি হবে, একঘরে করে রাখা হবে ভেবে চুপ ছিলাম।’ 

বিষ্ণুপুর থানায় বুধবার জিরো এফআইআর দায়ের করেছেন নির্যাতিতা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি