ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাঁচ বছরের চুক্তিতে বার্সা ছেড়ে পিএসজিতে ডেম্বেলে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ আগস্ট, ২০২৩, ০৬:০৮ পিএম

পাঁচ বছরের চুক্তিতে বার্সা ছেড়ে পিএসজিতে ডেম্বেলে

পাঁচ বছরের চুক্তিতে বার্সা ছেড়ে পিএসজিতে ডেম্বেলে

বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল, বার্সেলোনা ছাড়তে চান ফরাসি তারকা উসমানে ডেম্বেলে। নতুন মৌসুমে কোন ক্লাবে যোগ দেবেন, তা নিয়ে ছিল অপেক্ষা। শেষ পর্যন্ত পাঁচ বছরের চুক্তিতে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজিতেই যোগ দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার। 

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো শনিবার বিষয়টি জানিয়েছেন। বলেছেন, পাঁচ কোটি ৪০ লাখ ইউরোতে ফ্রান্সের ক্লাবটিতে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি সেরেছেন এই ফরাসি তারকা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫০ কোটি টাকা।

পিএসজিতে গিয়ে উচ্ছ্বসিত ডেম্বেলে। বলেছেন, ‘আমি পিএসজিতে যোগ দিতে পেরে দারুণ আনন্দিত। আমার নতুন ক্লাবে খেলতে মুখিয়ে আছি। আশা করি পিএসজির উন্নতিতে সহযোগিতা করতে পারব। ক্লাবের সমস্ত সমর্থকদের পারফরম্যান্সে দিয়ে গর্বিত করতে পারব বলে আশা করি।’

এর আগে ২৬ বর্ষী ফুটবলারকে দলে চেয়ে বার্সেলোনাকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে ছিল পিএসজি। এমনকি  গত সপ্তাহে ফ্রেঞ্চম্যানের সঙ্গে ব্যক্তিগত শর্তাদি নিয়েও আলোচনা শেষ করেছে তারা। 

২০১৭ সালে বার্সায় যোগ দিয়েছিলেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। এ পর্যন্ত ছয় মৌসুমে তেমন আহামরি পারফরম্যান্স দেখাতে পারেননি। ১৮৫ ম্যাচ খেলে মাত্র ৪০ গোল করেছেন। যদিও তার অনেকটা সময় চোটের সঙ্গে লড়েই পার করেছিলেন তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি