ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

১১৫ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দিলেন কায়সেদো


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৩, ০৫:০৮ পিএম

১১৫ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দিলেন কায়সেদো

১১৫ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দিলেন কায়সেদো

ব্রাইটনের মিডফিল্ডার মোয়েসেস কায়সেদোকে নিয়ে লিভারপুলের সঙ্গে রশি টানাটানিতে জয় হলো চেলসির। ইকুয়েডরের ২১ বছর বয়সী এই ফুটবলারকে চুক্তিবদ্ধ করার জন্য ১১৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে ব্লুজরা।

গত শুক্রবার ১১০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল লিভারপুল। কিন্তু কায়সেদো নিজে চেলসিতে যেতে আগ্রহী ছিলেন। শেষ পর্যন্ত তার ইচ্ছেপূরণ করতেই আরও ৪ মিলিয়ন বেশি দিতে রাজি হয় ব্লুজরা। ব্রাইটন তাকে ছাড়তে রাজি হয়েছে বলেই জানিয়েছেন দলবদলের বিশ্বস্ত সূত্র ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। খুব শিগগিরই তার স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন হবে। এরপর ৮ বছরের চুক্তিতে স্বাক্ষর করবেন কায়সেদো। চুক্তির মেয়াদ আরও এক বছর বৃদ্ধির সুযোগও থাকছে।

গত মৌসুমে ব্রিটিশ রেকর্ড ১০৭ মিলিয়ন পাউন্ডে আর্জেন্টাইন ফরোয়ার্ড এনসো ফার্নান্দেসকে দলে ভিড়িয়েছিল চেলসি। কিন্তু সেই রেকর্ড টিকে থাকল না ৮ মাসও। এবার নিজেরাই নিজেদের রেকর্ড ভাঙল লন্ডনের ক্লাবটি। ব্রাইটনকে তারা ১১৫ মিলিয়ন পাউন্ড দেবে। তবে এর সঙ্গে সেল-অন ক্লজও থাকবে।  

এই গ্রীষ্মে কায়সেদোর জন্য ১০০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি নির্ধারণ করেছিল ব্রাইটন। তারা ভেবেছিল এত বিপুল পরিমাণ অর্থ তরুণ এক ফুটবলারের জন্য খরচ করতে চাইবে না কোনো ক্লাব। কিন্তু শুরুতেই ৮০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব নিয়ে মাঠে নেমে যায় চেলসি। এরপর আসরে নামে লিভারপুল। দুই ক্লাবের টানাটানিতে শেষ পর্যন্ত দর উঠে যায় ১০০ মিলিয়ন পাউন্ডের উপরে। যা শেষ পর্যন্ত থামলো ১১৫ মিলিয়নে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি