ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিসিবি থেকে পদত্যাগ করলেন দেবব্রত পাল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৩, ০৫:০৮ পিএম

বিসিবি থেকে পদত্যাগ করলেন দেবব্রত পাল

বিসিবি থেকে পদত্যাগ করলেন দেবব্রত পাল

ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যাচ রেফারি ও কো-অর্ডিনেটরের পদ থেকে পদত্যাগ করেছেন দেবব্রত পাল। তিনি বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবের (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সাধারণ সম্পাদক।

ক্রিকেট বোর্ডের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের দায়িত্ব থেকে সরে গিয়েছেন দেবব্রত। যদিও সেই পত্রে ব্যক্তিগত কারণ ছাড়া কিছু উল্লেখ করেননি বলে জানা গেছে। পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়টি আলোচনা করে বোর্ড সিদ্ধান্ত নেবে।

ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন দেবব্রত। ব্যক্তিগত কারণ ছাড়া কিছু উল্লেখ করেননি। আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি ক্রিকেট অঙ্গন নামের একটি সংগঠনের ব্যানারে সরকার বিরোধী মিছিল ও সমাবেশে অংশ নেন দেবব্রত। এ কারণে বোর্ড সংশ্লিষ্ট কারো প্রশ্নের মুখে পড়ে তিনি পদত্যাগ করতে পারেন বলে মনে করা হচ্ছে। 

দেবব্রত দেশের ঘরোয়া লিগে ১৪টি প্রথম শ্রেণি ও ১৮টি লিস্ট এ’ ম্যাচ খেলেছেন। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন ২৭টি প্রথম শ্রেণি, ৬০টি লিস্ট এ ও ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি