এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৩, ০৬:০৮ পিএম
এশিয়া কাপে নেপালকে নেতৃত্ব দিবেন রোহিত
পাকিস্তানের হাইব্রিড মডেলে ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের ১৬তম আসর। এই মেগা আসরের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নেপাল ক্রিকেট বোর্ড (এনসিবি)। পাকিস্তান ও শ্রীলঙ্কায় এশিয়া কাপে নেপাল দলকে নেতৃত্ব দেবেন রোহিত পাউডেল।
গত মে মাসে এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে নেপাল। দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন রোহিত, আসিফ শেখ, কুশল ভার্তেল, কুশল মাল্লা, সন্দীপ লামিচান, কারান কেসি এবং সোমপাল কামির মতো সিনিয়র খেলোয়াড়রা।
এশিয়া কাপে গ্রুপ এ’ তে পাকিস্তান ও ভারতের সঙ্গে আছে নেপাল। আগামী ৩০ আগস্ট এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুলতানে পাকিস্তানের মুখোমুখি হবে নেপাল। ৪ সেপ্টেম্বর ক্যান্ডিতে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে পারলেই সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করবে নেপাল।
এশিয়া কাপে নেপাল স্কোয়াড: রোহিত পাওডেল (অধিনায়ক), আসিফ শেখ, কুশল ভার্তেল ললিত রাজবানশি, ভিম শারকি, কুশাল মাল্লা, দিপেন্দ্রা সিং আইরে, সন্দীপ লামিচান, কারান এলসি, গুলশান ঝা, সোমপাল কামি, আরিফ শেখ, প্রতিশ জিসি, কিশোর মাহাতো, সুন্দীপ জোরা, অর্জুন সউদ ও শ্যাম ধাকাল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি