ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

দেশভাগের বেদনা নিয়ে ঢাকায় তথ্যচিত্র প্রদর্শন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ আগস্ট, ২০২৩, ০৬:০৮ পিএম

দেশভাগের বেদনা নিয়ে ঢাকায় তথ্যচিত্র প্রদর্শন

দেশভাগের বেদনা নিয়ে ঢাকায় তথ্যচিত্র প্রদর্শন

১৯৪৭ সালে দীর্ঘদিনের ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের অবসান পর্বে তথাকথিত দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দু’টি আলাদা রাষ্ট্রে বিভক্ত করা হয়। যার ফলে পৈত্রিক ভিটেমাটি থেকে উৎখাত হন বহু মানুষ।

ঐতিহাসিক দেশভাগের ৭৬ বর্ষপূর্তির প্রাক্কালে সোমবার (১৫ আগস্ট) রাজধানীর ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে (আইজিসিসি) ‘পার্টিশনস হররস রিমেম্বার ডে’ শীর্ষক এ তথ্য চিত্রের আয়োজন করা হয়। 

বক্তৃতা ও প্রদর্শনীতে তুলে ধরা হয় মর্মান্তিক সেই ঘটনার অনুপুঙ্খ বিবরণ। দিবসটির পরিপ্রেক্ষিত তুলে ধরেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক মৃন্ময় চক্রবর্তী। 

তথ্যচিত্রে দেশভাগের ফলশ্রুতিতে বাংলাসহ ভারতের বিভিন্ন প্রদেশের বিপুল অধিবাসীর জীবনে নেমে আসা ভয়াবহ পরিণতির কথা তুলে ধরা হয়। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের আগে দেশভাগের সেই স্মৃতি দর্শনার্থীদের বিষাদে আচ্ছন্ন করে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি