ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

টিভি চ্যানেলগুলিকে আরও দায়িত্বশীল হতে তাগিদ ভারতীয় সুপ্রিম কোর্টের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ আগস্ট, ২০২৩, ০৬:০৮ পিএম

টিভি চ্যানেলগুলিকে আরও দায়িত্বশীল হতে তাগিদ ভারতীয় সুপ্রিম কোর্টের

টিভি চ্যানেলগুলিকে আরও দায়িত্বশীল হতে তাগিদ ভারতীয় সুপ্রিম কোর্টের

সোমবার এ তাগিদ দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের এক বেঞ্চ। 

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর ছাড়া বেঞ্চের অন্য দুই সদস্য হলেন জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্র। সুপ্রিম কোর্ট স্থির করেছে যদি কোনও টেলিভিশন চ্যানেল অনভিপ্রেত কিছু দেখায় তাহলে তাদের এক লাখ টাকা জরিমানা দিতে হবে। 

ন্যাশনাল ব্রডকাস্টারস এসোসিয়েসন(এনবিএ) মুম্বাই হাইকোর্টের এক রায়ের বিরুদ্ধে আপিল করলে এ রায় দেন। সুপ্রিম কোর্ট এনবিএ’র উপদেষ্টাকে টিভি চ্যানেলগুলোর আত্ম নিয়ন্ত্রণাধিকার কিভাবে বাড়ানো যায় সে সম্পর্কে পরামর্শ নেয়ার আহবান জানান। সুপ্রিম কোর্ট একই সঙ্গে এনবিএকে অবসরপ্রাপ্ত দুই বিচারপতির পরামর্শ নেয়ার নির্দেশ দেন।  

বিচারপতি বলেন, সংবিধান এর উনিশ / এক / এ ধারা অনুযায়ী বলার স্বাধীনতা সবার আছে। তবে এমন কিছু করা উচিত হবে না যা অন্যের মান ক্ষুণ্ন হয়।      

প্রধান বিচারপতি বলেন, ২০০৮ সালের পর জরিমানার অর্থ বাড়ানো হয় নি। এবার থেকে কড়াকড়ি ভাবে এই জরিমানা ধার্য করা হবে। ওই ধরনের খবরের বিজ্ঞাপন বাবদ আয়ের একটি অংশ জরিমানা হিসাবে নেয়া উচিত।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি