ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতের মথুরার কৃষ্ণমন্দির সংলগ্ন শাহি ঈদগাহ এলাকায় উচ্ছেদ বন্ধের নির্দেশ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

ভারতের মথুরার কৃষ্ণমন্দির সংলগ্ন শাহি ঈদগাহ এলাকায় উচ্ছেদ বন্ধের নির্দেশ

ভারতের মথুরার কৃষ্ণমন্দির সংলগ্ন শাহি ঈদগাহ এলাকায় উচ্ছেদ বন্ধের নির্দেশ

ভারতের মথুরায় কৃষ্ণের জন্মভূমি সংলগ্ন এলাকায় বেআইনি বাড়িঘর ভাঙার কাজ আগামী ১০ দিনের জন্য বন্ধ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার উত্তরপ্রদেশ সরকার এবং রেল কর্তৃপক্ষকে শীর্ষ আদালতের তরফে স্থিতাবস্থা বজায় রাখার জন্য নোটিস দেওয়া হয়েছে। 

সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার এবং রেল কর্তৃপক্ষ মথুরা স্টেশনের অদূরে শ্রীকৃষ্ণ জন্মভূমির পিছনে রেলের জমি থেকে শতাধিক বেআইনি বাড়ি এবং দোকান ভাঙার কাজ শুরু করেছিল। যোগী আদিত্যনাথের সরকার এবং রেলের সেই উদ্যোগকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দা ইয়াকুব শাহ। শীর্ষ আদালতে তিনি বুধবার জানান, এখনও পর্যন্ত ১০০-র কাছাকাছি বাড়ি ভাঙা হয়েছে। প্রায় ৭০টি বাড়ি অক্ষত রয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি