এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৩, ০২:০৮ পিএম
পানির অভাবে বিশ্বের ২৫ দেশের অবস্থা খারাপ, ঘটছে পরিস্থিতির অবনতি
পানি সংকট কবলিত এই ২৫টি দেশে বিশ্বের মোট জনসংখ্যার চারভাগের এক ভাগ বাস করেন। প্রতিবছরই দেশগুলো মারাত্মক পানির অভাবে ভুগছে।
পানির তীব্র পানির অভাব জনগণের জীবন, কর্ম, খাদ্য ও জ্বালানী ও নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে।
পানির অভাব একটি বৈশ্বিক সমস্যা। বর্তমানে বিশ্বের অনেক অঞ্চল এ সমস্যা মোকাবিলা করছে। এ সমস্যার পেছনে অনেক কারণ নিহিত হয়েছে। জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন, শিল্পায়ন, জলবায়ু পরিবর্তন এবং অদক্ষ পানি ব্যবস্থাপনা এ সমস্যার আরও অবনতি ঘটাচ্ছে। পানি সংকটের সুদূরপ্রসারি প্রভাব রয়েছে। তা সমাজের বিভিন্ন বিষয় ও পরিবেশকে প্রভাবিত করে।
ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট’স একুডাক্ট ওয়াটার রিস্ক এটলাস এর সর্বশেষ রিপোর্টের তথ্য অনুযায়ী বর্তমানে ২৫ দেশের পানির সংকটে রয়েছে। বৈশ্বিক পর্যায়ে বিশ্বের অর্ধেক বা ৪০০ কোটি মানুষ বছরে অন্তত একমাস পানি সমস্যা সংকটের শিকার হয়। ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে ৬০ শতাংশে পৌঁছুতে পারে।
২০৫০ সাল নাগাদ পানি সংকটে পড়বে জিডিপির ৭০ ট্রিলিয়ন ডলার (বৈশ্বিক জিডিপির ৩১ শতাংশ)। ২০১০ সালে তা ছিল ১৫ ট্রিলিয়ন ডলার বৈশ্বিক জিডিপির ২৪ শতাংশ)। রিপোর্টে বলা হয়েছে, ২০৫০ সাল নাগাদ মাত্র চারটি দেশ ভারত, মেক্সিকো, মিসর ও তুরস্ক হবে বিশ্বের মোটি জিডিপির অর্ধেকেরও বেশি অর্জনকারী দেশ। প্রতি চার বছর পর পর এ সম্পর্কিত রিপোর্ট প্রকাশ করা হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি