ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানের ফয়সালাবাদে গির্জায় হামলার তদন্ত শুরু, গ্রেপ্তার ১৪৬ 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম

পাকিস্তানের ফয়সালাবাদে গির্জায় হামলার তদন্ত শুরু, গ্রেপ্তার ১৪৬ 

পাকিস্তানের ফয়সালাবাদে গির্জায় হামলার তদন্ত শুরু, গ্রেপ্তার ১৪৬ 

পাকিস্তানের ফয়সালাবাদে গির্জায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও খ্রিষ্টধর্মাবলম্বীদের বাড়ি-ঘরে হামলার ঘটনার পর সেখানে নিরাপত্তা জোরদার এবং জড়িত সন্দেহে বহু লোককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কর্তৃপক্ষ ঘটনা তদন্ত শুরু করেছে। 

এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে এসব ঘটনা তদন্ত করতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

কোরআন অবমাননার অভিযোগে গত বুধবার ফয়সালাবাদের জারানওয়ালা এলাকায় খ্রিষ্টধর্মাবলম্বীদের ৫টি গির্জা ও বাড়িতে হামলা চালানো হয়। প্রায় ১০ ঘণ্টা ধরে এই হামলা চলে। হামলায় রড, লাঠি, ছুরিসহ দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পুলিশ ওই সময় হামলাকারীদের কোনো বাধা দেয়নি।

হামলাকারীদের অভিযোগ, সেখানে দুজন পবিত্র কোরআন পুড়িয়েছিল। অভিযুক্ত ওই দু’জনকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় তারা। বৃহস্পতিবার সেখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে নিরাপত্তায় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পুলিশ সদস্যদেরও সেখানে দেখা গেছে। 

পাঞ্জাব প্রাদেশিক সরকারের বিবৃতিতে বলা হয়েছে, সেখানে পুলিশকে সাহায্য করতে আধা সামরিক বাহিনীর ৬০০০ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত ওই এলাকা ঘিরে রেখেছে। ওই এলাকার প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি