ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সাইফার মামলা হলো ইমরান খানের বিরুদ্ধে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

সাইফার মামলা হলো ইমরান খানের বিরুদ্ধে

সাইফার মামলা হলো ইমরান খানের বিরুদ্ধে

অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩-এর ৫ ধারায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) নিবন্ধিত প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) অনুসারে মামলা করা হয়েছে। 

 এফআইএ’র কাউন্টার টেররিজম উইংয়ের প্রতিবেদনে গোপনীয় নথির অপব্যবহারে তার ইচ্ছাকৃতভাবে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করা হয় এবং এর ভিত্তিতে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। 

বৃহস্পতিবার সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে, সম্প্রতি সংশোধিত অ্যাক্টের ৫ ধারায় মামলাটি হয়েছে। তবে কর্তৃপক্ষ এফআইআর এর প্রতিলিপি দিতে অস্বীকার করেছে। 

পাকিস্তানি গণমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের ৫ ধারায় ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলাটি নিয়ে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৫ ধারায় অভিযোগ প্রমাণ হলে ইমরান খানের ২ থেকে ১৪ বছরের কারাদণ্ড, এমনকি যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। 

জয়েন্ট ইনভেস্টিগেশন অ্যাজেন্সি (জেআইটি) ইমরান খানকে অটক কারাগারে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। জেআইটির ডেপুটি সুপারিনটেনডেন্ট জেলের অফিসে ইমরানের সঙ্গে দেখা করেছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি